রাজধানীতে মধ্যরাতে প্রাণ হারালেন কলেজছাত্র

২৮ মার্চ ২০২৬, ১০:১১ AM , আপডেট: ২৮ মার্চ ২০২৬, ১০:১৭ AM
নিহত কলেজ ছাত্র

নিহত কলেজ ছাত্র © সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ে শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ট্রাকের ধাক্কায় শাহরিয়ার ইমন (১৮) নামে এক কলেজ ছাত্র মারা গেছেন। এ ঘটনায় তার বন্ধু ওমর ফারুক (২০) আহত হয়েছেন। আহত অবস্থায় দুজনকেই প্রথমে পথচারীরা হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর রাত আড়াইটার দিকে ইমনকে মৃত ঘোষণা করা হয়। আহত ওমর ফারুক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত ইমনের বোনজামাই মো. সাদ্দাম হোসেন জানান, 'ইমন সিদ্ধেশ্বরী কলেজের একাদশ প্রথম বর্ষের ছাত্র ছিল। মুগদা মান্ডা মধ্যপাড়ায় আমাদের নিজস্ব বাসা। বাবার নাম মৃত হযরত আলী।' 

তিনি আরও বলেন, 'রাতে ইমন তার মামার মোটরসাইকেল নিয়ে এলাকায় বন্ধু ওমর ফারুককে সাথে ঘুরতে বের হয়। রাত ২টার দিকে খবর পাই তেজগাঁও এলাকায় ট্রাকে সাথে দুর্ঘটনার কথা। এরপর ঢাকা মেডিকেলে এসে ইমনের মরদেহ দেখতে পাই।'

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, 'রাতে ওই দুজনকে পথচারীরা হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসক ইমনকে মৃত বলে জানান। আহত ওমর ফারুক প্রাথমিক চিকিৎসা নিয়েছে। মরদেহটি মর্গে রাখা হয়েছে।'

২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬
‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু আজ
  • ১২ অক্টোবর ২০২৬
তাজমিন হত্যা: আটক রাজুর কাছ থেকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেল…
  • ১২ অক্টোবর ২০২৬
ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
  • ১২ অক্টোবর ২০২৬