নেত্রকোনায় বাস দুর্ঘটনায় নারীর মৃত্যু,আহত ১০ এর অধিক  

২৭ মার্চ ২০২৬, ০৩:৫৬ PM
বাস দুর্ঘটনা

বাস দুর্ঘটনা © সংগৃহীত ও সম্পাদিত

নেত্রকোনার কেন্দুয়ার বাস দুর্ঘটনায় সাথী (২০) নামের এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) গভীর রাতে কেন্দুয়া থেকে চট্টগ্রাম যাওয়ার পথে বাস দুর্ঘটনায় এই নারীর মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ১০ জনের অধিক যাত্রী।

নিহত সাথী কেন্দুয়া পৌরসভার আইথর গ্রামের বাবুল মিয়ার মেয়ে। তার মা পারুল আক্তার পৌরসভার মহিলা কাউন্সিলর। 

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, নিহত সাথী বেড়ানোর উদ্দেশ্যে কেন্দুয়া থেকে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠেন। একপর্যায়ে বাসটি কিশোরগঞ্জ সদর উপজেলার আওতাধীন চৌদ্দশত ইউনিয়নের নান্দলা নামক স্থানে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা ওয়াসিম পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে বাস দুর্ঘটনার সাথী নিহত হন। প্রাথমিকভাবে ১৫/২০ জন গুরুতর আহত হয়েছে বলে খবর পাওয়া যায়। আহতের সংখ্যা আরো বাড়তে পারে। 

এ ব্যাপারে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুূদ জানান, ‘এখন পর্যন্ত থানা কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে।’

শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারাল বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেফতার
  • ১২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পরিচয় জানা গেছে
  • ১২ অক্টোবর ২০২৬
২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬
‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬