নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকবাহী বাস উল্টে আহত ১৫

২৬ মার্চ ২০২৬, ০১:৫৫ PM
রাঙামাটি নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকবাহী বাস উল্টে  ১৫ জন আহত হয়েছেন

রাঙামাটি নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকবাহী বাস উল্টে ১৫ জন আহত হয়েছেন © সংগৃহীত

রাঙামাটির নানিয়ারচর থেকে চট্টগ্রাম যাওয়ার পথে সাপছড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই বাসটির চালক পালিয়ে যায়।

বাসে থাকা যাত্রীদের সূত্রে জানা গেছে, ঈদের ছুটি শেষে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে বাসটি রিজার্ভ করে চট্টগ্রামের কর্মস্থলে ফিরছিলেন পোশাক শ্রমিকরা। পথিমধ্যে সাপছড়ি এলাকার একটি ঢালু সড়কে বাসটি নিয়ন্ত্রণ হারায় এবং পাশের পাহাড়ের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন। যাত্রীরা চট্টগ্রামের বিভিন্ন পোশাক তৈরি কারখানায় কর্মরত বলে জানা গেছে। 

বাসটির যাত্রী জুই চাকমা বলেন, ‘বাসটি প্রায় ৫০ জন যাত্রী নিয়ে রাঙামাটির নানিয়ারচর উপজেলা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে বাসটি সাপছড়ি এলাকার ঢালু সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।

চট্টগ্রাম বাস মিনি বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম বলেন, বাসটি চট্টগ্রাম যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আহত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। বাকিদের অন্য একটি বাসে চট্টগ্রাম নেয়ার ব্যবস্থা করা হচ্ছে।

২০২৪ সালের অনার্স পরীক্ষার সাময়িক সনদ বিতরণের সময়সূচি প্রকাশ
  • ০২ নভেম্বর ২০২৬
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে সাদা দলের কমিটি গঠন, নেতৃত্বে হাফ…
  • ০২ নভেম্বর ২০২৬
এইচএসসিতে ১২২২ নম্বর পেয়ে চট্টগ্রাম বোর্ডে প্রথম তামযীদ
  • ০২ নভেম্বর ২০২৬
কলেজের সভাপতি হতে আর মাস্টার্স পাস লাগবে না, কমল যোগ্যতা
  • ০২ নভেম্বর ২০২৬
এআইয়ের যুগে মিডিয়া লিটারেসি: তথ্যের সাগরে সত্য চেনার লড়াই
  • ০২ নভেম্বর ২০২৬
বাদাম বিক্রি ছেড়ে স্কুলে যাবে ৮ বছরের হাসান, পাশে দাঁড়ালেন …
  • ০১ নভেম্বর ২০২৬