দীঘিনালার ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী, পুনর্বাসনের আশ্বাস

২৭ মার্চ ২০২৬, ০২:১৭ PM
ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী

ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী © টিডিসি ফটো

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ঐতিহ্যবাহী বোয়ালখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক।

শুক্রবার (২৭ মার্চ) সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে আগুনে পুড়ে যাওয়া দোকানপাট ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি তাদের দুঃখ-দুর্দশার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং গভীর সমবেদনা জানান।

রিজিয়ন কমান্ডার বলেন, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে। 

এছাড়াও একই দিনে ঘটনাস্থল পরিদর্শন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। তিনি জানান, প্রশাসনের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্তদের সার্বিক সহায়তা নিশ্চিত করা হবে এবং দ্রুত পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, শুক্রবার ভোররাতে (২৭ মার্চ) দীঘিনালার বোয়ালখালী বাজারে আকস্মিকভাবে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বাজারের বিভিন্ন দোকানে, এতে বহু দোকান পুড়ে গিয়ে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

আগুনের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে ইতোমধ্যে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত পুনর্বাসন, ক্ষতিপূরণ ও আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন, যাতে তারা আবারও ঘুরে দাঁড়াতে। 

ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক
  • ১৬ জুন ২০২৬
টেরিটরি রিটেইল এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন …
  • ১৬ জুন ২০২৬
বিনা ছুটিতে ঢাকায় যাওয়ার অভিযোগ বেড়া পাউবোর ৫ কর্মকর্তা-কর্…
  • ১৬ জুন ২০২৬
ম্যাচের আগে নিউইয়র্কে তুমুল সংঘর্ষে আর্জেন্টিনা- আলজেরিয়া স…
  • ১৬ জুন ২০২৬
‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলে চাঁদা দাবি ছাত্রদল নেতার…
  • ১৬ জুন ২০২৬
পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত…
  • ১৬ জুন ২০২৬
×