সাঙ্গুতে বিষ প্রয়োগ করে মাছ শিকার, ৩ জনকে পুলিশে সোপর্দ

সাঙ্গু নদীতে বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে আটক তিনজন (ইনসেটে জব্দ করা মাছ)

সাঙ্গু নদীতে বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে আটক তিনজন (ইনসেটে জব্দ করা মাছ) © টিডিসি সম্পাদিত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ওপর দিয়ে প্রবাহিত সাঙ্গু নদীতে বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে তিনজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। এ সময় তাদের কাছ থেকে প্রায় ১০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ ও বিষের বোতল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলার আমিলাইষ ইউনিয়নের সরোয়ার বাজার-সংলগ্ন সাঙ্গু নদীতে ধাওয়া করে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন হাবিবুর রহমান (৫৫), নুরুল হক (৩১) ও জাহাঙ্গীর আলম (৪০)। তারা প্রত্যেকে উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আমিরখীল গ্রামের বাসিন্দা।

জানা যায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সাঙ্গু নদীতে বিষ প্রয়োগ করে মাছ শিকার করে আসছিল। এরই পরিপ্রেক্ষিতে, বৃহস্পতিবার ভোরে তারা নদীতে বিষ প্রয়োগ করে মাছ শিকারের সময় স্থানীয়রা তাদের ধাওয়া দেয়। এ সময় তাদের কয়েক কিলোমিটার ধাওয়া করে আটক করে গণপিটুনি দেওয়া হয়। এরপর জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের উদ্ধার করে উপজেলা পরিষদ কমপ্লেক্সে নিয়ে আসেন।

সাতকানিয়া থানার উপপরিদর্শক মো. নুর উদ্দিন বলেন, জনতার হাতে আটক ৩ অভিযুক্তকে ঘটনাস্থল থেকে আটক করে উপজেলা পরিষদ কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। তাদের কাছে প্রায় ১০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ ও বিষের বোতল উদ্ধার করা হয়েছে।

সাতকানিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান বলেন, আটক ব্যক্তিদের বর্তমানে উপজেলা পরিষদ কমপ্লেক্সে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তৃতীয় ভাষা শেখাতে শিক্ষার্থীদের মতামত নেবে জাতীয় বিশ্ববিদ্য…
  • ১৫ অক্টোবর ২০২৬
১৯তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা তিন কেন্দ্রে, সময়সূচি প্রক…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র সচিবের পদমর্যাদা দিল সরকার
  • ১৫ অক্টোবর ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
  • ১৫ অক্টোবর ২০২৬
পুরোনো কারিকুলামেই পাঠদান, চূড়ান্ত হয়নি সেন্ট্রাল ইউনিভার্স…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবেন শেকৃবির শিক্ষক-শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬