তোপধ্বনি, শ্রদ্ধাঞ্জলিতে খাগড়াছড়িতে স্বাধীনতা দিবস উদযাপন

২৬ মার্চ ২০২৬, ০১:০৭ PM
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে খাগড়াছড়ি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য আয়োজন

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে খাগড়াছড়ি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য আয়োজন © সংগৃহীত

সারা দেশের মতো পার্বত্য জেলা খাগড়াছড়িতেও যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বৃহস্পতিবার ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক সূচনা হয়।

জেলা সদরের চেঙ্গী স্কয়ার-সংলগ্ন মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে এই তোপধ্বনির পরপরই বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন আফতাবুল কাদের স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পুষ্পস্তবক অর্পণ করেন জেলা মুক্তিযুদ্ধ সংসদের আহ্বায়ক ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হেমদা রঞ্জন ত্রিপুরা, জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা,জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতসহ পুলিশ প্রশাসন, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ মানুষ।

স্বাধীনতার এই মাহেন্দ্রক্ষণে খাগড়াছড়ি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য আয়োজন। জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর কুচকাওয়াজ, সমাবেশ ও ডিসপ্লে প্রদর্শন দর্শকদের মুগ্ধ করে।

দিবসটির তাৎপর্য তুলে ধরতে অফিসার্স ক্লাবে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় প্রীতি ফুটবল ও টি-২০ ক্রিকেট ম্যাচ, যা দিনব্যাপী উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করে তোলে।

এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে খাগড়াছড়ির সব পর্যটন কেন্দ্র সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে বিনা টিকিটে, ফলে জেলার বিভিন্ন স্পটে পর্যটকদের ভিড় লক্ষ্য করা গেছে।

মহান স্বাধীনতা দিবসকে ঘিরে খাগড়াছড়িতে দেশপ্রেম, শ্রদ্ধা ও আনন্দের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছে পুরো জেলা।

তৃতীয় ভাষা শেখাতে শিক্ষার্থীদের মতামত নেবে জাতীয় বিশ্ববিদ্য…
  • ১৫ অক্টোবর ২০২৬
১৯তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা তিন কেন্দ্রে, সময়সূচি প্রক…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র সচিবের পদমর্যাদা দিল সরকার
  • ১৫ অক্টোবর ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
  • ১৫ অক্টোবর ২০২৬
পুরোনো কারিকুলামেই পাঠদান, চূড়ান্ত হয়নি সেন্ট্রাল ইউনিভার্স…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবেন শেকৃবির শিক্ষক-শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬