আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলতে বলল ডিএমপি

২৬ মার্চ ২০২৬, ০৯:২৪ AM
ঢাকা মহানগর পুলিশ লোগো

ঢাকা মহানগর পুলিশ লোগো © টিডিসি সম্পাদিত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) রাজধানীতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, বঙ্গভবনে অনুষ্ঠান এবং মানিক মিয়া এভিনিউয়ে কনসার্ট অনুষ্ঠিত হবে। এসব অনুষ্ঠান ঘিরে রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ ও ডাইভারশন দেওয়া হবে।

বুধবার (২৫ মার্চ) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ (সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত) ও বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ (বিকাল ৪টা হতে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত) অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান দুটিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ, বিদেশি কূটনৈতিক, উচ্চ পদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের নেতা ও প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এছাড়া মানিক মিয়া এভিনিউয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে কনসার্ট (সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১১টা) অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানগুলো ঘিরে নাগরিকদের চলাচলে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা অনুসরণের আহ্বান জানিয়েছে ডিএমপি।
 
যেসব সড়ক বন্ধ থাকবে-

ডিএমপির নির্দেশনা অনুযায়ী, আগামীকাল সকাল ৭টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জাতীয় প্যারেড স্কয়ার সংলগ্ন নিম্নলিখিত সড়কগুলোতে স্টিকারযুক্ত গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে পারবে না:

আগারগাঁও লাইট ক্রসিং থেকে উড়োজাহাজ ক্রসিং।

প্রধানমন্ত্রীর কার্যালয় সংলগ্ন বীর উত্তম মেজর জেনারেল আজিজুর রহমান রোড (আগারগাঁও লিংক রোড)।

শিশুমেলা ক্রসিং থেকে আগারগাঁও ক্রসিং (সৈয়দ মাহবুব মোর্শেদ রোড)।

জুলাই স্মৃতি জাদুঘর ক্রসিং (পুরাতন গণভবন) থেকে উড়োজাহাজ ক্রসিং।

যানজট এড়াতে ডিএমপি বেশ কিছু বিকল্প রুট বা ডাইভারশন পয়েন্ট নির্ধারণ করেছে-

মিরপুর-১০ থেকে মহাখালী/ফার্মগেটগামী: যারা মিরপুর-১০ থেকে রোকেয়া সরণি হয়ে ফার্মগেট বা ধানমন্ডি যেতে চান, তাদের আগারগাঁও লাইট ক্রসিং থেকে ডান দিকে মোড় নিয়ে শিশুমেলা হয়ে মিরপুর রোড ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

জাহাঙ্গীর গেট থেকে বিআইসিসিগামী: জাহাঙ্গীর গেট থেকে আসা যানবাহনগুলো বিজয় সরণি দিয়ে ডান দিকে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং ও লেক রোড হয়ে মিরপুর রোডে প্রবেশ করবে।

ফার্মগেট থেকে মিরপুরগামী: ফার্মগেট বা বিজয় সরণি থেকে মিরপুরগামী যানবাহনগুলোকে রোকেয়া সরণি এড়িয়ে খেজুরবাগান ও মানিক মিয়া এভিনিউ হয়ে মিরপুর রোড ব্যবহারের অনুরোধ করা হয়েছে।

ধানমন্ডি থেকে মিরপুর-১০ গামী: ধানমন্ডি থেকে যারা কাজীপাড়া বা শেওড়াপাড়া যাবেন, তারা রোকেয়া সরণি না ধরে মিরপুর রোড ও টেকনিক্যাল মোড় হয়ে যাতায়াত করবেন।

বিকেলে ও রাতে বিশেষ সতর্কতা-

বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠান থাকবে। এছাড়া সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত মানিক মিয়া এভিনিউয়ে স্বাধীনতা দিবসের কনসার্ট অনুষ্ঠিত হবে। এসময় সংশ্লিষ্ট এলাকাগুলোতে অতিরিক্ত যানবাহনের চাপ থাকতে পারে বলে জানানো হয়েছে।

স্বাধীনতা দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলো সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে নগরবাসীকে ট্রাফিক নির্দেশনা মেনে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

ফেল করা শিক্ষার্থীরাও রাবিতে ভর্তি আবেদনের সুযোগ পাচ্ছেন, ব…
  • ১১ নভেম্বর ২০২৬
৩৮৯ পুরিয়া হেরোইনসহ যুবক গ্রেপ্তার
  • ১১ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ নিহত ২
  • ১১ নভেম্বর ২০২৬
প্রথম শ্রেণিতে ভর্তির বয়স পাঁচ থেকে ৬ বছর করল সরকার, নীতিমা…
  • ১১ নভেম্বর ২০২৬
প্রতি জেলা থেকে একটি করে এমপিওভুক্ত মাদ্রাসার তালিকা চাইল অ…
  • ১১ নভেম্বর ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের শর্ত শিথিল
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950