পদ্মায় বাস: কেউ সাঁতরে বাঁচলেন, তলিয়ে যান অনেকেই

২৫ মার্চ ২০২৬, ০৭:৪৮ PM
সাঁতরে জীবন বাঁচাচ্ছেন বাসের যাত্রীরা

সাঁতরে জীবন বাঁচাচ্ছেন বাসের যাত্রীরা © ভিডিও থেকে সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে পদ্মা নদীতে যাত্রীবাহী বাস পড়ে যাওয়ার ঘটনায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার পর কেউ কেউ সাঁতরে তীরে উঠে জীবন বাঁচাতে সক্ষম হলেও, অনেক যাত্রী নদীর পানিতে তলিয়ে গেছেন। তাদের উদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজবাড়ী থেকে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে বাসটি ছেড়ে আসে। বিকেলে সেটি তিন নম্বর ফেরি ঘাটে পারাপারের জন্য অপেক্ষমাণ ছিল। সোয়া পাঁচটার দিকে ওই ঘাটে ‘হাসনা হেনা’ নামক একটি ইউটিলিটি (ছোট) ফেরি এসে সজোরে পন্টুনে আঘাত করে। ফেরির ধাক্কায় নিয়ন্ত্রণ করতে না পেরে বাসটি পদ্মা নদীতে পড়ে যায়।

বাসটি নদীতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেটি পানিতে তলিয়ে যায়। এরপর বেশ কয়েকজনকে পানির নিচ থেকে সাঁতরে উপরের দিকে ভেসে উঠতে দেখা যায়। পরে তারা সাঁতরে তীরে ওঠেন।

এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে বিআইডব্লিউটিসি। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, আজ বিকেলে ঘাটে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে। পরে খবর পেয়ে উদ্ধার কাজের জন্য ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা পৌঁছান।

তিনি আরও জানান, বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। অন্যান্যদের উদ্ধারে অভিযান চলমান রয়েছে। উদ্ধারে যোগ দিতে ঢাকা এবং ফরিদপুর থেকে আরও দুইটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।  

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬