ফেরির ধাক্কায় পদ্মায় ডুবলো বাস, ‍উদ্ধারে এসেছে জাহাজ হামজা

২৫ মার্চ ২০২৬, ০৭:২৭ PM
উদ্ধারকারী জাহাজ হামজা ও ডুবে যাওয়া বাস।

উদ্ধারকারী জাহাজ হামজা ও ডুবে যাওয়া বাস। © সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে নদী পাড়ি দিতে অপেক্ষমাণ ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ফেরির ধাক্কায় পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে ডুবে গেছে। বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া পাঁচটার দিকে দৌলতদিয়া তিন নম্বর ফেরি ঘাটের সামনে দুর্ঘটনাটি ঘটে। ডুবে যাওয়া বাসটি উদ্ধারে উদ্ধারকারী জাহাজ হামজা কাজ করছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী থেকে প্রায় ৪০ জন যাত্রী নিয়ে বাসটি ছেড়ে আসে। বিকেলে সেটি তিন নম্বর ফেরি ঘাটে পারাপারের জন্য অপেক্ষমাণ ছিল। সোয়া পাঁচটার দিকে ওই ঘাটে ‘হাসনা হেনা’ নামক একটি ইউটিলিটি (ছোট) ফেরি এসে সজোরে পন্টুনে আঘাত করে। ফেরির ধাক্কায় নিয়ন্ত্রণ করতে না পেরে বাসটি পদ্মা নদীতে পড়ে যায়।

দৌলতদিয়া ফেরি ঘাটে দায়িত্বপ্রাপ্ত পরিবহনের ঘাট তত্ত্বাবধায়ক মো. মনির হোসেন বলেন, বিকেল পাঁচটার কিছু পর সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাসটি দৌলতদিয়ার তিন নম্বর ঘাটে আসে। এ সময় ঘাটে থাকা একটি ফেরি যানবাহন নিয়ে মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। অল্পের জন্য তাতে উঠতে না পারায় অপর ফেরির জন্য বাসটি অপেক্ষা করছিল। সোয়া পাঁচটার দিকে ওই ঘাটে 'হাসনা হেনা' নামক একটি ইউটিলিটি (ছোট) ফেরি এসে সজোরে পন্টুনে আঘাত করে। ফেরির ধাক্কায় নিয়ন্ত্রণ করতে না পেরে বাসটি পদ্মা নদীতে পড়ে যায়।

মনির হোসেন আরও জানান, ‘চোখের সামনে বাসটি পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে গেল, অথচ আমরা কিছুই করতে পারছিলাম না। এ সময় বাসে নারী-শিশু সহ অন্তত ৪০ জন যাত্রী ছিল। ইতিমধ্যে কয়েকজন যাত্রী ওপরে উঠতে পারলেও অধিকাংশ যাত্রী বাসের ভেতর আটকা পড়েছে। আমরা বাসটি উদ্ধারের জন্য বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি এবং ফায়ার সার্ভিসকে জানিয়েছি।’

ফায়ার সার্ভিস এক বার্তায় জানিয়েছে, ‘ফেরিতে উঠার সময় যাত্রী নিয়ে একটি বাস পদ্মা নদীতে পড়ে গেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। ঢাকা সদর দপ্তর থেকে আরও ডুবুরি দল যাচ্ছে।’

ঘাট সূত্রে জানা গেছে, ডুবে যাওয়া বাসটি উদ্ধারে উদ্ধারকারী জাহাজ হামজা উদ্ধার কার্যক্রম শুরু করেছে। ডুবুরি দলও কার্যক্রম চালাচ্ছে।

বিএম কলেজ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তানজীল, সম্পাদক…
  • ২৪ জুলাই ২০২৬
মাদ্রাসা ছাত্রীদের জন্য ফুটবল দল গঠন বাধ্যতামূলক নয়
  • ২৩ জুলাই ২০২৬
শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স
  • ২৩ জুলাই ২০২৬
তিতুমীর কলেজের শহীদ মামুন হল মসজিদে ডিজিটাল ঘড়ি স্থাপন ছাত্…
  • ২৩ জুলাই ২০২৬
দক্ষিণ গফরগাঁওকে আধুনিক উপজেলা হিসেবে গড়তে ঐক্যবদ্ধ থাকার আ…
  • ২৩ জুলাই ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে উদযাপন
  • ২৩ জুলাই ২০২৬