পাবনায় দুদক পরিচালকের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন 

২৫ মার্চ ২০২৬, ০৪:৫৬ PM
দুদক পরিচালকের বিরুদ্ধে মানববন্ধন করেন এলাকাবাসী। বুধবার দুপুরে পাবনার সাঁথিয়া উপজেলার ছোট পাথাইলহাট গ্রামে

দুদক পরিচালকের বিরুদ্ধে মানববন্ধন করেন এলাকাবাসী। বুধবার দুপুরে পাবনার সাঁথিয়া উপজেলার ছোট পাথাইলহাট গ্রামে © টিডিসি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক হিসেবে কর্মরত আবুল হাসনাত নামের এক পুলিশ কর্মকর্তা ও তার সহযোগীদের বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তার, জমি দখল, চাঁদাবাজি, অত্যাচার-নির্যাতন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। তার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

বুধবার (২৫ মার্চ) দুপুরে পাবনার সাঁথিয়া উপজেলার নাগ ডেমরা ইউনিয়নের ছোট পাথাইলহাট এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার কয়েক শ নারী-পুরুষ বিভিন্ন প্ল্যাকার্ড ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন।

অভিযুক্ত আবুল হাসনাত ছোট পাথাইলহাট এলাকার অ্যাডভোকেট শামসুল হক নান্নুর ছেলে। বর্তমানে দুদকের পরিচালক (পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) হিসেবে কর্মরত।

মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করে বলেন, আবুল হাসনাত একজন ভুয়া মুক্তিযোদ্ধার ছেলে। তিনি পুলিশ কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতার ছেলে হওয়ায় আওয়ামী লীগের আমলের ১৭ বছরে দলীয় প্রভাবে এলাকার আধিপত্য বিস্তার, জমি দখল, চাঁদাবাজি, অত্যাচার নির্যাতন ও সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ। গত ১৭ বছরে এলাকায় তাদের ভয়ে বিএনপি-জামায়াতের লোকজন ঘরছাড়া ছিল। এমন কোনো নির্যাতন-অত্যাচার নেই, যা তারা করেনি। এলাকাবাসী অতিষ্ঠ। বাড়ির পাশে একটি মাঠের পুরো জমি দখল করে মাছ চাষ করছেন। কেউ মাছ ধরতে গেলে অস্ত্র নিয়ে মরতে আসে আবুল হাসনাতের ভাই সোহাগ ও তার লোকজন। অনেক মানুষের জমি জোর করে দখল করেছেন তারা। তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ ও এলাকায় শান্তি প্রতিষ্ঠার দাবি জানান ভুক্তভোগী এলাকাবাসী।

এ বিষয়ে অভিযুক্ত আবুল হাসনাত বলেন, ‘কী নিয়ে আমার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হলো আমি জানি না। কিছুদিন আগে জমি নিয়ে মারামারি হয়েছে, এই জন্য হয়তো (মানববন্ধন) হয়েছে। জমির বিষয়ে মামলা-মোকদ্দমা আছে। কাগজপত্র দেখে যাদের কাগজপত্র ঠিক আছে, তারাই জমি পাবে। কিন্তু আমার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। যারা চাকরি করে তাদের বিরুদ্ধেই তারা এমন অভিযোগ করছে।’

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬