লঞ্চের ধাক্কায় তরমুজবোঝাই ট্রলারডুবি, নিখোঁজ ২ জনের মরদেহ উদ্ধার

২৫ মার্চ ২০২৬, ০৪:৩৬ PM
নিহতদের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা

নিহতদের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা © সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে লঞ্চের ধাক্কায় তরমুজবোঝাই ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনায় চারজন প্রাণে বাঁচলেও দুজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (২৫ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নাছির ফকির (৪০) ও রেজাউল হাওলাদার (২৮)।

জানা যায়, ঢাকা থেকে পটুয়াখালীগামী ‘আওলাদ-৭’ নামের একটি লঞ্চ রাঙ্গাবালী থেকে বরিশালগামী তরমুজবোঝাই ট্রলারকে ধাক্কা দিলে ট্রলারটি ডুবে যায়। ট্রলারটিতে মাঝিসহ মোট ৬ জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর ৪ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ২ জন নিখোঁজ হন। 

খবর পেয়ে বাউফল ও দুমকি থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ চেষ্টার পর বেলা ১২টা ২৫ মিনিটে নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬