জমির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলেন ছেলে

২৫ মার্চ ২০২৬, ১২:৪৮ PM
বাবার কবর ভাঙচুর করেছেন শাহ আলম মিয়া শালু

বাবার কবর ভাঙচুর করেছেন শাহ আলম মিয়া শালু © সংগৃহীত

গাইবান্ধার সদর উপজেলায় জমির ভাগ কম পাওয়ার অভিমানে এক ছেলে নিজ বাবার কবর ভাঙচুর করেছেন। এলাকাবাসী এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তের শাস্তি দাবি করেছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ২টার দিকে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের দক্ষিণ আনালের তাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই গ্রামের মৃত আব্দুল মান্নান মিয়া জীবদ্দশায় তার ৪ বিঘা জমি পাঁচ ছেলের মধ্যে বণ্টন করে দিয়ে যান। বণ্টন অনুযায়ী দ্বিতীয় ছেলে ইকবাল মিয়ার ভাগে বাবার কবরস্থানটি পড়ে। কিন্তু পঞ্চম ছেলে শাহ আলম মিয়া শালু দাবি করেন, তার মেজ ভাইকে জমি বেশি দেওয়া হয়েছে। এ ক্ষোভ থেকেই তিনি মঙ্গলবার দুপুরে বাবার কবরের ওপর উঠে ঘেরা দেওয়া জায়গার বেড়া ও স্থাপনা ভাঙচুর করেন এবং ওই জমি নিজের বলে দাবি করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শাহ আলম মিয়া শালু অবসরপ্রাপ্ত সেনাসদস্য। এলাকাবাসীর অভিযোগ, তিনি সেনাসদস্য হওয়ার সুবাদে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। তার বিরুদ্ধে কেউ কথা বললে বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়ার অভিযোগও রয়েছে। 

এ ঘটনার পর থেকে শাহ আলম মিয়া মোবাইল ফোন বন্ধ রেখেন। তার অন্য চার ভাইয়ের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

স্থানীয় বাসিন্দা আমজাদ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, একজন সন্তানের পক্ষ থেকে বাবার কবরের প্রতি এমন আচরণ অত্যন্ত দুঃখজনক ও ন্যক্কারজনক। তিনি অভিযুক্তের শাস্তি দাবি করেন। 

আব্দুল খালেক বলেন, ‘বাবার কবরের ওপর এমন তাণ্ডব সামাজিক মূল্যবোধের চরম অবক্ষয়ের পরিচায়ক। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে খোলাহাটি ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল হাই বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করেছেন। তিনি বলেন, একজন সন্তানের পক্ষ থেকে বাবার কবরের সঙ্গে এমন আচরণ সত্যিই অত্যন্ত বেদনাদায়ক ও লজ্জাজনক।

এলাকাবাসী জানান, শাহ আলম মিয়া শালু আগেও জমিসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আগ্রাসী মনোভাবের জন্য পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে একাধিকবার প্রতিবেশীদের সঙ্গেও বিরোধের তথ্য রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আদ-দ্বীনের মগবাজার হাসপাতালের রোগীরা সেবা নিতে পারবেন পোস্ত…
  • ১৭ জুন ২০২৬
বিদ্যালয়ে প্রেম নিবেদনকে কেন্দ্র করে থানায় ৩ কিশোর, বহিষ্কা…
  • ১৭ জুন ২০২৬
তিনমাস মেয়াদী কমিটি দিয়ে ৬ বছর পার, শিক্ষক-ব্যবসায়ীসহ ছাত্র…
  • ১৭ জুন ২০২৬
‘আমরাই সবচেয়ে জনপ্রিয় জুটি’
  • ১৭ জুন ২০২৬
ক্যাশিয়ার-সেলসম্যান নিয়োগ দেবে মীনা বাজার, পদ ১৭, আবেদন অভি…
  • ১৭ জুন ২০২৬
আমাজনকে পেছনে ফেলে বিশ্বের পঞ্চম বৃহত্তম কোম্পানি স্পেসএক্স 
  • ১৭ জুন ২০২৬
×