বিড়ালকে বাঁচাতে গিয়ে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

২৪ মার্চ ২০২৬, ০৮:৩৬ AM
বন্যা কস্তা

বন্যা কস্তা © সংগৃহীত

রাজধানীর শাহজাদপুরে একটি বিড়ালকে বাঁচাতে গিয়ে ছাদ থেকে পা পিছলে পড়ে বন্যা কস্তা (৩৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে ঘটনাটি ঘটে।

বন্যা কস্তার পরিবার সূত্রে জানা যায়, স্বামী শোভন পালমাসহ বন্যা তিনতলা ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকতেন। সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে ঘুম থেকে উঠে প্রিয় বিড়ালকে ঘরে না পেয়ে খুঁজতে খুঁজতে তিনি ছাদে উঠে যান। বিড়ালটিকে ছাদের কার্নিশে দেখতে পান। ঝুঁকিপূর্ণ ওই জায়গা থেকে বিড়ালটিকে উদ্ধার করতে গিয়ে তিনি পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বন্যা কস্তার ফুফু লাভলী কস্তা বলেন, বন্যার কোনো সন্তান ছিল না। বিড়ালটিকে তিনি সন্তানের মতো ভালোবাসতেন। প্রিয় বিড়ালকে বাঁচাতে গিয়ে নিজেই মারা গেলেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ছালাম জানান, ‘ঢাকায় বন্যা কস্তার দুর্ঘটনায় মৃত্যুর সংবাদ শুনেছি। যথাযথ আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে বড়াইগ্রামের নিজ বাড়িতে আনা হবে ও স্থানীয় খ্রিষ্টান কবরস্থানে সমাহিত করা হবে।’

চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল মাজারের দানের টাকা নিয়ে নতুন সিদ্ধান্ত, গণনা হবে প…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে সহকারী শিক্ষকদের বদলি নিয়ে এক জেলার নতুন নির্দেশনা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি জানালেন যুবদল সভাপতি মুন্না
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আমার ছেলেকে ব্লেইম করা হচ্ছে, এটা মেনে নেব না: অপ্রতিমের মা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬