ঈদের দিনে ভোলায় পেট্রোলের দামে ‘আগুন’, লিটারপ্রতি ২০০ টাকা নেওয়ার অভিযোগ

২১ মার্চ ২০২৬, ০৯:৪৯ PM
ভোলায় পেট্রোলের দামে ‘আগুন

ভোলায় পেট্রোলের দামে ‘আগুন © টিডিসি ফটো

পবিত্র ঈদুল ফিতরের দিন ভোলার লালমোহনে পেট্রোলের দামে হঠাৎ অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা গেছে। সুযোগসন্ধানী কিছু বিক্রেতা লিটারপ্রতি পেট্রোল ২০০ টাকায় বিক্রি করছেন—এমন অভিযোগ উঠেছে, যা সাধারণ মানুষ ও যাত্রীদের ভোগান্তি আরও বাড়িয়ে দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিনে যানবাহনের চাপ ও জ্বালানির চাহিদা বেড়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি করছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এতে মোটরসাইকেল চালকসহ সাধারণ ভোক্তাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

ভুক্তভোগী সোহাগ জানান, 'স্বাভাবিক সময়ে নির্ধারিত দামে পেট্রোল পাওয়া গেলেও ঈদের দিন হঠাৎ করে দাম বেড়ে যায়। পাম্পে গিয়ে তেল না পেয়ে অনেকেই বাধ্য হয়ে বেশি দামে কিনছেন, কারণ অন্য কোনো বিকল্প নেই।'

অন্যদিকে, এক তেল বিক্রেতা সুমন দাবি করেন, আমাদের বেশি দামে কিনতে হচ্ছে, তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এটি নিয়ে সংবাদ করার কিছু নেই।'

যদিও সরকারি হিসেবে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক থাকার কথা বলা হচ্ছে, বাস্তবে মাঠপর্যায়ে এর ভিন্ন চিত্র দেখা যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

এ অবস্থায় দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তারা মনে করেন, সময়মতো কার্যকর ব্যবস্থা না নিলে এমন অনিয়ম আরও বেড়ে যেতে পারে।

ট্যাগ: ভোলা
বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহম…
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে আন্তর্জাতিক ভাষা অলিম্পিয়াডের চতুর্থ আসরের সমাপনী …
  • ১১ অক্টোবর ২০২৬
নেশাগ্রস্থ ছিলেন তাজমিন হত্যার দায় স্বীকার করা সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬