ভোলায় ব্যতিক্রমী আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ আনন্দ

২০ মার্চ ২০২৬, ০৭:৫৫ PM
সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ আনন্দ

সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ আনন্দ © টিডিসি ফটো

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ভোলায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ব্যতিক্রমধর্মী এক মেহেদী উৎসবের আয়োজন করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট।

শুক্রবার (২০ মার্চ) সকাল ১০টায় ভোলা সদর উপজেলার শিবপুর এলাকায় অনুষ্ঠিত এই আয়োজনে অংশ নিয়ে অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের মুখে ফুটে ওঠে নির্মল আনন্দের হাসি। উৎসবমুখর পরিবেশে শিশুদের উচ্ছ্বাসে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে।

নদীপাড় ও প্রত্যন্ত অঞ্চলের শিশুদের অংশগ্রহণে আয়োজিত এ মেহেদী উৎসব যেন ছিল রঙ, আনন্দ ও ভালোবাসার এক মিলনমেলা। সংগঠনের সদস্যরা শিশুদের ছোট ছোট হাতে নান্দনিক নকশায় মেহেদী এঁকে দেন। ফুলের ডিজাইন থেকে শুরু করে ঐতিহ্যবাহী বিভিন্ন নকশায় সাজানো হয় তাদের হাত, যা তাদের ঈদের আনন্দকে আরও বিশেষ করে তোলে।

অনুষ্ঠানজুড়ে ছিল প্রাণচাঞ্চল্য। শিশুদের হাসি, খেলা আর উচ্ছ্বাসে মুহূর্তগুলো হয়ে ওঠে স্মরণীয়। অনেকেই নিজেদের সাজানো হাত দেখিয়ে বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে, আবার কেউ কেউ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের এক্সিকিউটিভ ডিরেক্টর মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) বলেন, “ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য। সমাজের যে শিশুরা উৎসবের আনন্দ থেকে বঞ্চিত থাকে, তাদের মুখে হাসি ফোটাতে পারলেই আমাদের এই উদ্যোগ সার্থক।”

তিনি আরও জানান, ভবিষ্যতেও সংগঠনটি এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে এবং পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে কাজ করে যাবে।

স্থানীয় বাসিন্দারাও এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাদের মতে, এ ধরনের সৃজনশীল ও মানবিক আয়োজন শিশুদের মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলে এবং সমাজে সহমর্মিতা ও ভালোবাসার সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে মেহেদী আঁকায় অংশ নেন সংগঠনের সদস্য তাযকিয়া ইনসান, জান্নাতুল ফেরদৌস মিথিলা, মুক্তা আক্তার, বিবি ফাতেমা, সাফা ইসলাম ও আরজু বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন মীর আবিদ হোসেন রাফি, ইয়াসিন আরাফাত, ফয়েজুল ইসলাম, মোঃ ইসমাইল, ইফাজ হোসেনসহ অন্যান্য সদস্যরা।

ট্যাগ: ভোলা
ময়লার স্তূপে মিলল দুই নবজাতকের মরদেহ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নব্বই দশকের ট্রেন্ডিং ছবি ভাইরাল, বানাতে পারবেন আপনিও—দেখুন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ-জ্বালানি সংকট মোকাবিলায় সমন্বিত পরিকল্পনার আহ্বান ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ড্যাফোডিল ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনু…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীসহ দেশের যেসব এলাকায় গ্যাস থাকবে না কাল
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়িভাড়া-শিক্ষা ভাতা বৃদ্ধির দাবি সরকারি চাকরিজীব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9