খাগড়াছড়িতে পবিত্র ঈদ-উল-ফিতরের প্রধান জামাতে মিলনমেলায় পরিণত ঈদগাহ মাঠ

২১ মার্চ ২০২৬, ১২:১৫ PM
খাগড়াছড়িতে পবিত্র ঈদ-উল-ফিতরের প্রধান জামাতে মিলনমেলায় পরিণত ঈদগাহ মাঠ

খাগড়াছড়িতে পবিত্র ঈদ-উল-ফিতরের প্রধান জামাতে মিলনমেলায় পরিণত ঈদগাহ মাঠ © টিডিসি ছবি

পবিত্র ঈদ-উল-ফিতরের আনন্দ আর আত্মিক প্রশান্তিতে ভরে উঠেছে পার্বত্য জেলা খাগড়াছড়ি। শনিবার (২১ মার্চ) সকালে জেলা সদরের পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। সকাল থেকেই দলে দলে মুসল্লিরা ঈদগাহ মাঠে জড় হতে থাকেন, আর একসময় তা পরিণত হয় এক বিশাল মিলনমেলায়।

ঈদের প্রধান এই জামাতে ইমামতি করেন খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতিব মাওলানা মুফতি আব্দুল নবী হক্কানী। খুতবায় তিনি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করেন। একই সঙ্গে মানবতার বার্তা ছড়িয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এই জামাতে অংশ নেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ভেদাভেদ ভুলে এই মিলনমেলা যেন হয়ে ওঠে সম্প্রীতি, ভালোবাসা আর ভ্রাতৃত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

প্রতি বছরের মত এবারও খাগড়াছড়ির প্রধান ঈদের জামাত শুধু একটি ধর্মীয় আয়োজনেই সীমাবদ্ধ থাকেনি, বরং এটি হয়ে উঠেছে সামাজিক সম্প্রীতির এক অনন্য উৎসব,যেখানে পাহাড়-সমতল, ধনী-গরিব সব বিভাজন ভুলে সবাই এক কাতারে দাঁড়িয়ে মহান আল্লাহর সন্তুষ্টি কামনা।

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬