খাগড়াছড়িতে বজ্রপাতে একজনের মৃত্যু

২১ মার্চ ২০২৬, ১১:৫১ AM
বজ্রপাত

বজ্রপাত © প্রতীকী ছবি

খাগড়াছড়ির দীঘিনালায় বজ্রপাতে বিকাশ চাকমা (৫২) নামে একজন ব্যক্তি প্রাণ হারিয়েছেন। শুক্রবার (২০ মার্চ) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার ৩নং কবাখালী ইউনিয়নের শুকনোছড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে হঠাৎ শুরু হওয়া বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সময় নিজ বাড়িতে অবস্থানরত বিকাশ চাকমা ঘটনাস্থলেই নিহত হন। মৃত বিকাশ চাকমা কবাখালী ইউনিয়নের শুকনোছড়া এলাকার বাদি চন্দ্র চাকমার ছেলে। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

৩নং কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা (জ্ঞান) ঘটনাটি নিশ্চিত করে বলেন, বিকেলের বৃষ্টি ও বজ্রপাতের সময় এই দুর্ঘটনা ঘটে এবং এতে বিকাশ চাকমার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিল পারভেজ নিহতের ঘটনা নিশ্চিত করে জানান, বিকেলে উপজেলার শুকনোছড়া এলাকায় বজ্রপাতে একজন নিহত হয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে আমরা নিহতের পরিবারকে সহায়তার ব্যবস্থা করব।

কারিগরি শিক্ষক বদলিতে শূন্যপদ নিয়ে ‘টেকনিক্যাল’ জটিলতা
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশের বিপক্ষে বড় সংগ্রহের পথে ভারত
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
নতুন পে স্কেলে বেতন ফিক্সেশন কীভাবে, দেখে নিন
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের গেজেট: পদোন্নতি ছাড়াই উচ্চতর গ্রেড
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
পদ্মার ইলিশ নাকি গুজরাটের, চিনবেন যেভাবে
  • ২০ সেপ্টেম্বর ২০২৬