খাগড়াছড়িতে ‘১০ লাখ রুফটপ সোলার’ বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি

২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৮ PM
পৌর প্রশাসক সাজিয়া তাহেরের মাধ্যমে সরকারের কাছে স্মারকলিপি দেওয়া হয়

পৌর প্রশাসক সাজিয়া তাহেরের মাধ্যমে সরকারের কাছে স্মারকলিপি দেওয়া হয় © টিডিসি

‘১০ লাখ রুফটপ সোলার, ১০ লাখ কর্মসংস্থান’ কর্মসূচি বাস্তবায়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (এফইডি) ও জাবারাং কল্যাণ সমিতি।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে জেলা সদরের বাজার ফান্ড কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে সংগঠনের নেতাকর্মী, পরিবেশকর্মী ও সচেতন নাগরিকরা অংশ নেন। পরে পৌর প্রশাসক সাজিয়া তাহেরের মাধ্যমে সরকারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে এফইডি সভাপতি অরুন কান্তি চাকমা বলেন, জ্বালানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের স্বার্থে রুফটপ সোলারকে জাতীয় অগ্রাধিকার দিতে হবে। বক্তারা সরকারি বরাদ্দ বৃদ্ধি, ভর্তুকি সম্প্রসারণ, সৌর সরঞ্জামে শুল্ক মওকুফ এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মাধ্যমে সৌর বিদ্যুৎ উৎপাদনে উদ্যোগ নেওয়ার দাবি জানান। পাশাপাশি সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জন্য সহজ ঋণ ও প্রণোদনার ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান তারা।

বক্তারা বলেন, নবায়নযোগ্য জ্বালানির প্রসার পরিবেশ সুরক্ষার পাশাপাশি স্থানীয় কর্মসংস্থান ও অর্থনীতিকে শক্তিশালী করবে। একটি সবুজ ও টেকসই খাগড়াছড়ি গড়তে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

মানববন্ধনে দয়ানন্দ ত্রিপুরা, ইখিন চৌধুরী, শ্যামল রোজারিও, নুরুল আলমসহ অনেকে উপস্থিত ছিলেন।

বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ হলো শিক্ষকদের বদলি আবেদন, জানা গেল সংখ্যা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের আশপাশের বন্ধুরাই এমপি আনারকে হত্যা করেছে-রাশেদ খাঁন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগতকে আটক করে …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশি ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অতী…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9