সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবসে ১৩ নারীকে সেলাই মেশিন বিতরণ

০৮ মার্চ ২০২৬, ০৩:৩৩ PM
দুস্থ নারীকে সেলাই মেশিন তুলে দেওয়া হচ্ছে

দুস্থ নারীকে সেলাই মেশিন তুলে দেওয়া হচ্ছে © টিডিসি

‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ প্রতিপাদ্য সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

রবিবার (৮ মার্চ) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।

জেলা প্রশাসক আফরোজা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, জেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মুকুল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাইফুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সাইদুর রহমান মৃধাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেতারা।

আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করা এবং নারীর কাজের যথাযথ স্বীকৃতি প্রদানের পাশাপাশি তাদের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য উদ্‌যাপনের লক্ষ্যে বিশ্বব্যাপী নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হচ্ছে। নারীদের আরও এগিয়ে নিতে তাদের প্রতি হিংসা-বিদ্বেষ কমিয়ে অধিকার নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা। তারা বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে নারী-পুরুষ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিলাবিষয়ক অধিদপ্তরের জেলা উপপরিচালক নাজমুন নাহার।

অনুষ্ঠান শেষে সাতক্ষীরার বিভিন্ন উপজেলার ১৩ জন সুবিধাবঞ্চিত নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়, যেটি তাদের স্বাবলম্বী হয়ে ওঠার পথে গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

ইনচার্জ নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম, আবেদন ১৩ …
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত গভীর ষড়…
  • ১৫ অক্টোবর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠােনে ম্যানে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‎প্রকাশিত হলো স্যার এ. এফ. রহমান হল সংসদের বার্ষিক ম্যাগাজি…
  • ১৫ অক্টোবর ২০২৬
ডাকসু নেতা মুসাদ্দিকের প্রচেষ্টা, চুরি হওয়া মুঠোফোন ফিরে পে…
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটির আগে সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার
  • ১৫ অক্টোবর ২০২৬