কুড়িগ্রামে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে বাংলাদেশিকে নারী হস্তান্তর

০৮ মার্চ ২০২৬, ১২:৪৭ PM
মোছা. ঝর্ণা বেগম

মোছা. ঝর্ণা বেগম © সংগৃহীত

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক বাংলাদেশি নারীকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে। শনিবার বিকেলে সীমান্তের মেইন পিলার ১০৬৫-এর কাছে অনুষ্ঠিত বৈঠক শেষে ওই নারীকে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে ফেরত দেওয়া হয়।

শনিবার (৭ মার্চ) বিকেলের দিকে ৩৫ বিজিবির অধীন রৌমারীর বাংলাবাজার সীমান্ত এলাকায় ভারতের শাহাপাড়া বিএসএফ ক্যাম্পের প্রতিনিধিদের সঙ্গে সীমান্তের মেইন পিলার ১০৬৫-এর কাছে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ওই নারীকে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

ফেরত পাওয়া ওই নারীর নাম মোছা. ঝর্ণা বেগম (৩৬)। তিনি বরিশাল জেলার মুলাদী উপজেলার আবুপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম বজলু সরদার ও মায়ের নাম মাকসুদা বেগম।

বিজিবি সূত্রে জানা যায়, গত ১ মার্চ কাজের সন্ধানে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেন ঝর্ণা বেগম। তিনি ময়মনসিংহ সীমান্ত দিয়ে পাসপোর্ট ছাড়া ভারতের আমরাবাদ এলাকায় একটি সোয়েটার কারখানায় কাজ করতে যাওয়ার পথে বোঙ্গাইগাঁও রেলওয়ে স্টেশন থেকে ভারতীয় রেলওয়ে পুলিশ (আরপিএফ) তাকে আটক করে।

পরে ভারতীয় পুলিশ তাকে শাহাপাড়া বিএসএফ ক্যাম্পের কাছে হস্তান্তর করে। পরবর্তী সময়ে বিএসএফের আহ্বানে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিজিবির কাছে ফেরত দেওয়া হয়।

রৌমারী বিজিবির বাংলাবাজার ক্যাম্পের নায়েক সুবেদার নিজাম উদ্দিন জানান, শনিবার সন্ধ্যা ৭টার দিকে হস্তান্তরকৃত ওই নারীকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে।

বিদ্যুৎ সরবরাহে করিডর চায় ভারত, সমান সুযোগ ও আঞ্চলিক গ্রিডে…
  • ০২ নভেম্বর ২০২৬
নেত্রকোনায় গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • ০২ নভেম্বর ২০২৬
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের আদেশ হাই…
  • ০২ নভেম্বর ২০২৬
২০২৭ সালের আলিম পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের বিশেষ সুযোগ
  • ০২ নভেম্বর ২০২৬
‘শ্রমিক আন্দোলনকে পুঁজি করে নিষিদ্ধ দলের অস্থিতিশীলতা তৈরির…
  • ০২ নভেম্বর ২০২৬
মারুফাকে ছাড়াই নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ
  • ০২ নভেম্বর ২০২৬