যশোরে ঈদ উপলক্ষে ১ লাখ ৮৫ হাজার পরিবার পাচ্ছে ভিজিএপ কার্ডের চাল

০৮ মার্চ ২০২৬, ১১:৪৩ AM
ভিজিএফ কার্ডের মাধ্যমে বিনামূল্যে ১০ কেজি করে চাল সহায়তা দেওয়া হবে

ভিজিএফ কার্ডের মাধ্যমে বিনামূল্যে ১০ কেজি করে চাল সহায়তা দেওয়া হবে © টিডিসি

যশোরে এবারের ঈদুল ফিতরে ১ লাখ ৮৫ হাজার ৬৫৫  অসহায় পরিবারের মাঝে ভিজিএফ কার্ডের মাধ্যমে বিনামূল্যে ১০ কেজি করে চাল সহায়তা দেওয়া হবে। জেলার ৮ পৌরসভা ও ৮ উপজেলায় অসহায় মানুষের মাঝে ভিজিএফ কার্ডের মাধ্যমে চার বিতরণ করা হবে। প্রকৃত অসহায় দুঃস্থ মানুষের মধ্যে চাল বিতরণ নিশ্চিত করতে কার্ড প্রাপ্তকে কার্ডের সঙ্গে জাতীয় পরিচয়পত্র জমা দিয়ে চাল তুলতে হবে বলে বিষয়টি নিশ্চিত করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল কাদের। 

তিনি জানান, ১ লাখ ৮৫ হাজার ৬৫৫টি ভিজিএফ কার্ডের মধ্যে জেলার আট উপজেলায় ১ লাখ ৫৪ হাজার ৮১১ ভিজিএফ কার্ডে বিতরণ করা হবে ১ হাজার ৫৪৮ দশমিক ১১০ মেট্রিকটন চাল। এর মধ্যে সদর উপজেলায় ৩১ হাজার ৩৩৮ ভিজিএফ কার্ডে বিতরণ করা হবে ৩১৩ দশমিক ৩৮০ মেট্রিকটন চাল, অভয়নগর উপজেলায় ৯ হাজার ৮৬ কার্ডে বিতরণ করা হবে ৯০ দশমিক ৮৬০ মেট্রিকটন চাল, বাঘারপাড়া উপজেলায় ১৬ হাজার ৩৬৮ কার্ডে বিতরণ করা হবে ১৬৩ দশমিক ৬৮০ মেট্রিকটন চাল, চৌগাছা উপজেলায় ১২ হাজার ৪৬৮ কার্ডে বিতরণ করা হবে ১২৮ দমমিক ৬৮০ মেট্রিকটন চাল, ঝিকরগাছা উপজেলায় ১৫ হাজার ২২৯ কার্ডে বিতরণ করা হবে ১৫২ দশমিক ২৯০ মেট্রিকটন চাল, কেশবপুর উপজেলায় ১৬ হাজার ৯৫৬ কার্ডে বিতরণ করা হবে ১৬৯ দশমিক ৫৬০ মেট্রিকটন চাল, মণিরামপুর উপজেলায় ২৯ হাজার ৭৫৮ কার্ডে বিতরণ করা হবে ২৯৭ দশমিক ৫৮০ মেট্রিকটন চাল, শার্শা উপজেলায় ২৩ হাজার ৬০৮ কার্ডে বিতরণ করা হবে ২৩৬ দশমিক ৮০ মেট্রিকটন চাল। 

এদিকে- ৮ পৌরসভার ৩০ হাজার ৮৪৪ কার্ডের মধ্যে যশোর পৌরসভায় ৪ হাজার ৬২৫ কার্ডে বিতরণ করা হবে ৪৬ দশমিক ২৫০ মেট্রিকটন চাল, নওয়াপাড়া পৌরসভায় ৪ হাজার ৬২৫ কার্ডে বিতরণ করা হবে ৪৬ দশমিক ২৫০ মেট্রিকটন চাল, কেশবপুর পৌরসভায় ৪ হাজার ৬২৫ কার্ডে বিতরণ করা হবে ৪৬ দশমিক ২৫০ মেট্রিকটন চাল, বেনাপোল পৌরসভায় ৪ হাজার ৬২৫ কার্ডে বিতরণ করা হবে ৪৬ দশমিক ২৫০ মেট্রিকটন চাল, মণিরামপুর পৌরসভায় ৪ হাজার ৬২৫ কার্ডে বিতরণ করা হবে ৪৬ দশমিক ২৫০ মেট্রিকটন চাল, ঝিকরগাছা পৌরসভায় ৩ হাজার ৮৫ কার্ডে বিতরণ করা হবে ৩০ দশমিক ৮৫০ মেট্রিকটন চাল, চৌগাছা পৌরসভায় ৩ হাজার ৮৫ কার্ডে বিতরণ করা হবে ৩০ দশমিক ৮৫০ মেট্রিকটন চাল, বাঘারপাড়া পৌরসভায় ১ হাজার ৫৪৯ কার্ডে বিতরণ করা হবে ১৫ দশমিক ৪৯০ মেট্রিকটন চাল। 

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল কাদের বলেন, ভিজিএফ কার্ডের চাল সঠিকভাবে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে। ভিজিএফ কার্ডের সাথে জাতীয় পরিচয় পত্র জমা দিয়ে চাল নিতে হবে।  বাছাই করে প্রকৃত অসহায় মানুষের মধ্যে চাল বিতরণ করা হবে।

যেসব দেশের স্টুডেন্ট ভিসা মিলছে ঢাকাতেই
  • ৩১ মার্চ ২০২৬
সাবেক এমপির বিরুদ্ধে স্ট্যাটাস দিয়ে স্ত্রীর আত্মহত্যার চেষ্…
  • ৩১ মার্চ ২০২৬
গোপালগঞ্জে সেচপাম্প চালানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্…
  • ৩১ মার্চ ২০২৬
ডিগ্রি ও সার্টিফিকেট কোর্সের সমন্বিত ফলাফল প্রকাশ
  • ৩১ মার্চ ২০২৬
হাজার ফলোয়ারেই ইনস্টাগ্রাম থেকে আয়, শুরু করবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলারের লোকসান গুনছে আরব আমিরাত
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence