কক্সবাজার ভ্রমণে গিয়ে সড়কে প্রাণ গেল কলেজছাত্রের

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৪ PM
খোরশেদ রাব্বী

খোরশেদ রাব্বী © সংগৃহীত

বন্ধুদের সঙ্গে কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে চট্টগ্রামের সাতকানিয়া এলাকায় ট্রাকচাপায় খোরশেদ রাব্বী নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খোরশেদ রাব্বী শেরপুরের নালিতাবাড়ী শহরের নিলামপট্টি মহল্লার বাসিন্দা। তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফজলুর রহমানের ছেলে। রাব্বী আনন্দমোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাব্বীসহ চার বন্ধু মঙ্গলবার রাতে একটি নোহা গাড়িযোগে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন। ভোরের দিকে তারা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া এলাকায় রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় রাব্বী পেছনের সিটে বসার জন্য গাড়ি থেকে নেমে এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার সময় হঠাৎ পিছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নালিতাবাড়ীতে শোকের ছায়া নেমে আসে। পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের মাতম শুরু হয়।

খোরশেদ রাব্বী একজন রক্তসৈনিক হিসেবে পরিচিত ছিলেন। বিভিন্ন সময় অসহায় রোগীদের জীবন বাঁচাতে তিনি স্বেচ্ছায় রক্তদান করতেন। পাশাপাশি তিনি সুশাসনের জন্য নাগরিক (সুজন) নালিতাবাড়ী উপজেলা কমিটির সদস্য হিসেবে সক্রিয়ভাবে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।

গভীর রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়!
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটে ছাত্রদের আন্দোলনের মুখে নয়, প্রশাসন রিপ্লেসের অংশ হি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬