টেকনাফে জামায়াতের নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের অভিযোগ

১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৯ PM
জামায়াতে ইসলামী প্রার্থীর নির্বাচনী ক্যাম্পের একাংশ আগুনে পুড়ে গেছে

জামায়াতে ইসলামী প্রার্থীর নির্বাচনী ক্যাম্পের একাংশ আগুনে পুড়ে গেছে © টিডিসি

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের জামায়াতে ইসলামীর (দাঁড়িপাল্লা) প্রতীকের প্রার্থীর একটি অস্থায়ী নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোরে টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাজিরপাড়া মাঠে এ ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, নাজির পাড়ায় খালি মাঠে ত্রিপল ও কাপড় দিয়ে তৈরি অস্থায়ী নিবার্চনী ক্যাম্পের কিছু অংশে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এতে ক্যাম্পের আংশিক ক্ষতি হয়।

নির্বাচনী এই ক্যাম্পের দায়িত্বে থাকা জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবদুর রহিম নুরী অভিযোগ করে বলেন, ‘নাজিরপাড়া এলাকায় তাদের উল্লেখযোগ্যসংখ্যক ভোটার রয়েছে। এ কারণে প্রতিপক্ষ ধানের শীষের প্রার্থীর সমর্থকরা পরিকল্পিতভাবে এ অগ্নিসংযোগ ঘটিয়েছে। এর জবাব ভোটাররা ব্যালট পেপারের মাধ্যমে দেবেন।’

তবে এ অভিযোগ অস্বীকার করে টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহদাত হোসেন জানান, ‘জামায়াত মূলত কর্মী-সমর্থক শূন্য এলাকায় নির্বাচনী ক্যাম্পটি গড়েছে। এই ক্যাম্পটিকে ঘিরে জামায়াতের একটি নাটকীয় পরিকল্পনা ছিল, সেটা পুলিশকে এক সপ্তাহ আগেই অবগত করেছি। অবশেষে এই পাতানো অগ্নিসংযোগের ঘটনা তারা মঞ্চস্থ করেছে।’

ঘটনার খবর পেয়ে টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান চৌধুরী, পুলিশ, বিজিবি ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে টেকনাফ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম বলেন, জামায়াতের পক্ষ থেকে আগুন দেওয়ার অভিযোগ তোলা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং দায়িত্বরত ম্যাজিস্ট্রেট সরেজমিনে তদন্ত করছেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি এলাকায় উত্তেজনা সৃষ্টি করলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন জানিয়েছে।

আইনি ব্যবস্থা ছাড়া এমপির পদত্যাগ সেইফ এক্সিটের প্রচেষ্টা
  • ০১ অক্টোবর ২০২৬
বিএমইউতে এনডিডি কোর্সের ৭ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ০১ অক্টোবর ২০২৬
মিষ্টির আসন শূন্য ঘোষণা
  • ০১ অক্টোবর ২০২৬
পার্ট-টাইম চাকরি আড়ংয়ে, পদ ১০০, আবেদন ৩০ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
নির্ধারিত সময়ের আগে মেডিকেল সেন্টার বন্ধ, ববির মেডিকেল অফিস…
  • ০১ অক্টোবর ২০২৬
সিটি ব্যাংক নিয়োগ দেবে ঢাকাসহ ৬ জেলায়, আবেদন ৭ অক্টোবর পর্য…
  • ০১ অক্টোবর ২০২৬