সড়কে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

২৯ জানুয়ারি ২০২৬, ০১:৩৫ PM
এসএসসি পরীক্ষার্থী পুষ্প

এসএসসি পরীক্ষার্থী পুষ্প © সংগৃহীত

জেঠার বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা এলাকায় ট্রাকচাপায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী পুষ্প (১৫)। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত পুষ্প চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব পৌরসভার পৈলপাড়া গ্রামের কমল পাটোয়ারীর মেয়ে। সে মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, তিন দিন আগে মায়ের সঙ্গে দাউদকান্দিতে জেঠা রতন পাটোয়ারীর বাসায় বেড়াতে গিয়েছিল পুষ্প। বুধবার বিকেলে বাড়ি ফেরার উদ্দেশ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: দুটি আসনে দাঁড়িপাল্লা প্রতীক না রাখার আবেদন জামায়াতের

মেধাবী এই শিক্ষার্থীর মৃত্যুতে পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের মা আসমা বেগম আহাজারি করে বলেন, ‘আমার বুকের ধনটা আল্লাহ নিয়ে গেছে। এ বছর মেয়েটা পরীক্ষা দিত। এখন আমি কারে নিয়ে বাঁচব?’

পুষ্পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহআলম গভীর শোক প্রকাশ করে বলেন, ‘পুষ্প আমাদের বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিল। তার এই অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোজাহের হোসেনও পুষ্পর অকাল প্রয়াণে আকাশ ভেঙে পড়ার মতো শোকের কথা ব্যক্ত করেন।

মেধাবী এই ছাত্রীর মৃত্যুতে তার পরিবার, সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের মাতম বইছে।

সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9