ময়মনসিংহে তারেক রহমানের জনসভা, আসছেন নেতাকর্মীরা

২৭ জানুয়ারি ২০২৬, ০১:১৬ PM
সার্কিট হাউস মাঠে আসছেন বিএনপির নেতাকর্মীরা

সার্কিট হাউস মাঠে আসছেন বিএনপির নেতাকর্মীরা © টিডিসি

দীর্ঘ দুই যুগ পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ব্রক্ষপুত্র পারের শহর ময়মনসিংহে আসছেন। তারেক রহমানের আগমন উপলক্ষে নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে তারেক রহমানের জন্য তৈরি করা হয়েছে ৬৪ ফুট দৈর্ঘ্য ৪৫ ফুট প্রস্থের একটি মঞ্চ তৈরি করা হয়েছে। ৭০টি মাইকে প্রচার করা হবে তারেক রহমানের নির্বাচনী ভাষণ। পাশাপাশি মঞ্চ থেকে ২টি এবং মঞ্চের দুই পাশ থেকে আরও ২টি এলইডি স্ক্রিনে দেখানো হবে তারেক রহমানের ভাষণ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল থেকে ময়মনসিংহের ১৩ উপজেলাসহ বিভাগের শেরপুর, জামালপুর ও নেত্রকোনা থেকে নেতাকর্মীরা দলে দলে আসছেন।

সকাল থেকে জনসভা মাঠে সুসজ্জিত সাইকেলে ধান নিয়ে ঘোরাফেরা নগরীর ১ নম্বর ওয়ার্ড থেকে জুলহাস উদ্দিন। তিনি বলেন, ‘ভোর থেকে তিনি সার্কিট হাউস মাঠে এসেছি। ময়মনসিংহে তারেক রহমান আসছেন এটা আমাদের জন্য খুব খুশির খবর।’

ফুলপুর থেকে ধানের তোরা নিয়ে মাঠে আসছেন আজিজুল ইসলাম। তিনি বলেন, ‘তারেক রহমানকে কাছ থেকে আমার খুব ইচ্ছা। ফজরের আজান দেয়ার পর বাড়ী থেকে এসেছি।’

ফুলবাড়ীয়া উপজেলা থেকে দলবল নিয়ে এসেছেন বিএনপি নেতা সিরাজুল হক। তিনি বলেন, ‘ময়মনসিংহ বিভাগ সবচেয়ে অবহেলিত একটি বিভাগ। ময়মনসিংহে একটি মেডিকেল কলেজ থাকলেও নানা সমসয়ায় জর্জরিত। আনন্দমোহন কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের ঘোষণা আমাদের প্রাণের দাবি। আমরা আশা করছি, আগামীতে  বিএনপি সরকার গঠন করার পর আমাদের ময়মনসিংহের সমস্যাগুলো তিনি দেখবেন।’

উল্লেখ্য, মঙ্গলবার ২টা ৩০ মিনিটে ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তারেক জিয়া।

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9