বরগুনায় ডিসি অফিসে ঢুকে রেঞ্চ দিয়ে হামলা, যুবক আটক

২৫ জানুয়ারি ২০২৬, ০৪:৩৯ PM
আটক যুবক

আটক যুবক © সংগৃহীত

বরগুনা জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং অফিসারের কক্ষে ঢুকে সেলাই রেঞ্চ দিয়ে হামলা চালিয়েছেন এক যুবক। এতে অফিস সহকারী মো. জহিরুল ইসলাম আহত হয়েছেন। পরে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা হামলাকারী যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

রবিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আটক যুবকের নাম মো. ইব্রাহীম (৩০)। তিনি বরগুনা সদর উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাঁশবুনিয়া এলাকার মো. ইউনুস দফাদারের ছেলে।

জানা যায়, সকালে সরকারি কাজে বরগুনার তালতলী উপজেলায় যান জেলা প্রশাসক তাছলিমা আক্তার। এ সময় তার কক্ষটি ফাঁকা ছিল। এ সুযোগে ইব্রাহীম একটি ১৫ ইঞ্চি সাইজের সেলাই রেঞ্চ হাতে নিয়ে কক্ষে প্রবেশ করেন। এ সময় অফিস সহকারী জহিরুল বাধা দিলে যুবকটি ক্ষিপ্ত হয়ে তার ওপর রেঞ্চ দিয়ে হামলা চালান। পরে কার্যালয়ে কর্তব্যরত কর্মীরা ইব্রাহীমকে ধরে ফেলে এবং পুলিশে সোপর্দ করেন। আহত জহিরুলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আহত জহিরুল বলেন, ‘আমি সামনে ছিলাম। হঠাৎ দেখি লোকটি ডিসি স্যারের কক্ষে ঢুকছে। বাধা দিতেই সে প্যান্ট থেকে সেলাই রেঞ্চ বের করে আমাকে আঘাত করে।’

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস বলেন, ‘কী উদ্দেশ্যে সে এসেছিল তা তদন্তাধীন। তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে একসঙ্গে প্রাণ হারালেন ৪ জন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, মালিকের খোঁজে দুদিন ধরে ম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুই মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, ৩ শিক্ষক গ্রেপ্তার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফ্যাটি লিভার থেকে বাঁচতে বদলে ফেলুন এই ৮ অভ্যাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9