এবার জিগাতলায় আবাসিক ভবনে আগুন

১৬ জানুয়ারি ২০২৬, ০৫:৪৫ PM
জিগতালায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

জিগতালায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে © সংগৃহীত

রাজধানীর উত্তরায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের পর এবার জিগাতলায় আরেকটি আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে জিগাতলা নতুন রাস্তার একটি চার তলা আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম।

তিনি সাংবাদিকদের বলেন, 'দুপুর ২টা ৩৬ মিনিটে খবর পেয়ে হাজারীবাগ ফায়ার স্টেশনের দুইটি ইউনিট বিকাল ২টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে। ফায়ার সার্ভিস সদস্যদের ১০ মিনিটের চেষ্টায় বিকাল ৩টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি।'

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।
এর আগে, এদিন সকালে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের একটি সাত তলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ড ঘটে। সকাল ৭টা ৫০ মিনিটে খবর পেয়ে উত্তরা ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে সকাল ১০টায় আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।

উত্তরায় অগ্নিকাণ্ডের সেই মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত একই পরিবারের তিনজনসহ মোট ৬ জনের মৃত্যু হয়েছে।

‘তারা তাদের ভাসুরের নাম মুখে নিতে চায় না’: শাহ পরান
  • ০৫ অক্টোবর ২০২৬
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৬২ পদে চাকরি, আবেদন ২৫ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবারের মতো বহিষ্কার সহ-সভাপতি আহসান, হাসিবের হ্যাট্রিক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিসিএসের প্রজ্ঞাপন জারি
  • ০৫ অক্টোবর ২০২৬
মেসির বিদায়ী ম্যাচে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ
  • ০৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি সফটওয়্যার নিয়ে যা জানা গেল
  • ০৫ অক্টোবর ২০২৬