মুসাব্বির হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১০ জানুয়ারি ২০২৬, ০৫:০৫ PM
গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল

গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল © টিডিসি

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরার সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য আজিজুর রহমান বেনো, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল করিম দারা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাহমুদ হাসান, যুগ্ম আহ্বায়ক সুজন সিকদার ও মো. জোবায়ের শেখ।

বক্তারা বলেন, আজিজুর রহমান মুসাব্বির ছিলেন একজন ত্যাগী ও জনপ্রিয় সংগঠক। তাকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয়েছে। এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।

বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার না করা হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে লাইভ টকশো ছেড়ে গেলেন রাশ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950