সিরাজগঞ্জের তিন আসনে ৬ প্রার্থীর মনোনয়ন বাতিল

০৩ জানুয়ারি ২০২৬, ০৫:২২ PM
সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে  মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম

সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম © সংগৃহীত

সিরাজগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ছয় প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে  জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আমিনুল ইসলাম তাদের মনোনয়ন অবৈধ ঘোষণা করেন। 

সিরাজগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র যাচাই করা হয় সকাল ১০টায়। এই আসনে  বিএনপির প্রার্থী সেলিম রেজা, জামায়াতে ইসলামীর শাহিনুর আলম, এবি পার্টির শাব্বির আহমেদ তামীম, গণঅধিকার পরিষদের মল্লিকা খাতুন এবং জাতীয় পার্টির জহুরুল ইসলাম এর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। কাগজপত্রে গরমিল থাকায় মো. আব্দুস সবুর (স্বতন্ত্র) এবং স্বাক্ষরে ত্রুটি থাকায় মো. নাজমুস সাকিবের (নাগরিক ঐক্য) মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 

সিরাজগঞ্জ-২ আসনে যাচাই সম্পন্ন হয় বেলা ১১টায়। বৈধ ঘোষণা করা হয়েছে বিএনপির প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু, জামায়াতে ইসলামীর জাহিদুল ইসলাম, ইসলামী আন্দোলনের মুহিবুল্লাহ, বাসদের আব্দুল্লাহ আল-মামুন এবং গণঅধিকার পরিষদের মাহফুজুর রহমানের মনোনয়ন। ঋণ খেলাপির জন্য মো. সোহেল রানার (জনতার দল) মনোনয়ন বাতিল করা হয়েছে। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মো. আনোয়ার হোসেনের মনোনয়নও বাতিল হয়েছে। 

সিরাজগঞ্জ-৩ আসনে যাচাই হয়েছে দুপুর ১২টায়। বৈধ হয়েছে বিএনপির প্রার্থী ভিপি আয়নুল হক, জামায়াতে ইসলামীর আব্দুস সামাদ এবং জাতীয় পার্টির ফজলুল হক। কাগজে গরমিল থাকায় বাতিল হয়েছে মো. ইলিয়াছ রেজা রবিনের (স্বতন্ত্র) মনোনয়নপত্র। অন্যদিকে মুহা. আব্দুর রউফ সরকারের (বাংলাদেশ খেলাফত মজলিস) মনোনয়নও বাতিল হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচন কমিশনের বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করেই মনোনয়ন যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা জানিয়েছেন, তারা আইনগত প্রক্রিয়ায় আপিল করবেন এবং প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়ে আশাবাদী।  

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘মানহানিকর’ পোস্ট শেয়ার, বিশ্ববিদ্…
  • ১৮ মার্চ ২০২৬
‎বাহুবলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর
  • ১৮ মার্চ ২০২৬
দেশের উন্নয়নে সমন্বিত উদ্যোগ জরুরি—নুরুল হক নুর
  • ১৮ মার্চ ২০২৬
ব্যারিস্টার মওদুদ আহমেদের ৫ম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া
  • ১৮ মার্চ ২০২৬
চাঁদপুর-৩ আসনের সাবেক এক এমপি মারা গেছেন
  • ১৮ মার্চ ২০২৬
ট্রাফিক ব্যবস্থাপনায় পোর্টেবল সিগন্যাল লাইট ব্যবহার পুলিশের
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence