পটুয়াখালী-৪ আসনে বিএনপি প্রার্থী মোশাররফ হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

২১ ডিসেম্বর ২০২৫, ০৫:০১ PM
পটুয়াখালী জেলা নির্বাচন কার্যালয় থেকে বিএনপির মনোনীত প্রার্থী  এ বি এম মোশাররফ হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়

পটুয়াখালী জেলা নির্বাচন কার্যালয় থেকে বিএনপির মনোনীত প্রার্থী এ বি এম মোশাররফ হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয় © টিডিসি

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী-মহিপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পটুয়াখালী জেলা নির্বাচন কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজল তালুকদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক ও কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার।

এ ছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। নেতারা সম্মিলিতভাবে এ বি এম মোশাররফ হোসেনের পক্ষে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ উপলক্ষে জেলা নির্বাচন কার্যালয় চত্বরে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পটুয়াখালী-৪ আসনে বিএনপির সাংগঠনিক কার্যক্রম ইতোমধ্যে জোরদার করা হয়েছে। দলীয় প্রার্থীকে বিজয়ী করতে নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ শুরু করেছেন বলেও জানান সংশ্লিষ্টরা।

বদলে গেল এক মন্ত্রণালয়ের নাম, গেজেট প্রকাশ
  • ২৭ অক্টোবর ২০২৬
শেরপুরে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেপ্তার
  • ২৭ অক্টোবর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে এসএসসিতে বৃত্তিপ্রাপ্তদের ফল প্রকাশ
  • ২৭ অক্টোবর ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেলাওয়ার হোসাইন সাঈদীর কুশপুত্ত…
  • ২৭ অক্টোবর ২০২৬
ডিএনএতে শনাক্ত ১০ মরদেহ, নিখোঁজ মুক্তার সন্ধান মেলেনি
  • ২৭ অক্টোবর ২০২৬
১৩ থেকে ১৬তম গ্রেডে ২২ পদে কর্মচারী নিয়োগ দেবে চট্টগ্রাম বি…
  • ২৭ অক্টোবর ২০২৬