বিজয় দিবসে জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে পুষ্পার্পণ স্থগিত, প্রতিবাদ মুক্তিযোদ্ধাদের

১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৮ AM
জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর ও বিজয় দিবস সিডিউল

জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর ও বিজয় দিবস সিডিউল © টিডিসি ফোটো

হবিগঞ্জের মাধবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন কর্মসূচির অংশ হিসেবে ঐতিহাসিক জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে পুষ্পার্পণ ও সম্মান প্রদর্শনের কর্মসূচি হঠাৎ স্থগিত করা হয়েছে। এ সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলার বীর মুক্তিযোদ্ধারা।

মুক্তিযোদ্ধাদের অভিযোগ, প্রতিবছর বিজয় দিবসে জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে নিয়মিতভাবে পুষ্পার্পণসহ নানা কর্মসূচি পালিত হলেও এবার কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই তা বাতিল করা হয়েছে। শুধু তাই নয়, প্রতিবছরের মতো ১৫ ডিসেম্বর শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারতের কর্মসূচিও এবার রাখা হয়নি।

মাধবপুর পৌরসভার মুক্তিযোদ্ধা কমান্ডার জারু মিয়া বলেন, 'প্রতিবছর আমরা ১৫ ডিসেম্বর শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করতাম। এবার উপজেলা প্রশাসন সেই কর্মসূচি রাখেনি। পাশাপাশি ১৬ ডিসেম্বর ঐতিহাসিক মুক্তিযোদ্ধা চত্বরে কর্মসূচিও স্থগিত করা হয়েছে। এই সিদ্ধান্ত কারা নিয়েছে, তাও আমাদের জানানো হয়নি। তবে আমরা নিজেদের উদ্যোগে সেখানে পুষ্পার্পণ করব।'

উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাশেম মিয়া বলেন, 'এবারের বিজয় দিবস উদযাপনের মনগড়া সিডিউল আমাদের বুক ফাটিয়ে দিচ্ছে। যেখানে প্রতিবছর সম্মান প্রদর্শন হতো, সেখানে হঠাৎ করে কর্মসূচি বন্ধ করে দেওয়া হয়েছে। এর সুষ্ঠু তদন্ত দাবি করছি।' তিনি আরও অভিযোগ করেন, কর্মসূচির উপকমিটিতে যাদের অন্তর্ভুক্ত করা হয়েছে, তাদের মতামত অনুযায়ী কাজ হয়নি এবং কিছু অযোগ্য ব্যক্তিকে অন্তর্ভুক্ত করে পরিকল্পিতভাবে বিজয় দিবসের মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে।

এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাসেমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'প্রস্তুতি সভার সিদ্ধান্ত অনুযায়ীই বিজয় দিবসের কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। ওই সভায় মুক্তিযোদ্ধারাও উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কমিটির সিদ্ধান্তেই এসব হয়েছে—এখানে আমার ব্যক্তিগত কোনো দায় নেই।'

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬