শিশু সাজিদ মারা গেছে

১১ ডিসেম্বর ২০২৫, ১০:১৫ PM , আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫, ১১:০৪ PM
শিশু সাজিদ বেঁচে নেই

শিশু সাজিদ বেঁচে নেই © সংগৃহীত

রাজশাহীর তানোরে ৮ ইঞ্চি ব্যাসার্ধের সরু গর্ত দিয়ে মাটির গভীরে পড়ে যাওয়া শিশু সাজিদকে ৩২ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। তবে শিশুটি মারা গেছে। হাসপাতালের বরাত দিয়ে ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেন্যান্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

গর্তে পড়ে যাওয়ার ৩২ ঘণ্টা পর আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর শিশুটিকে তানোর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গতকাল বুধবার বেলা একটার দিকে তানোর উপজেলার কোয়েল হাট পূর্বপাড়া গ্রামে মায়ের সঙ্গে মাঠে গিয়ে গভীর গর্তে পড়ে যায় সাজিদ নামের দুই বছরের একটি শিশু। সে কোয়েল হাট পূর্বপাড়া গ্রামের মো. রাকিবুল ইসলামের ছেলে।

স্থানীয় লোকজন জানান, তানোরের কোয়েল হাট গ্রামে ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে গেছে। এ এলাকায় এখন গভীর নলকূপ বসানোর বিষয়ে নিষেধাজ্ঞা আছে। এরপরও ওই গ্রামের কছির উদ্দিন নামের এক ব্যক্তি তাঁর জমিতে পানির স্তর পাওয়া যায় কি না, সেটা যাচাই করার জন্য গর্তটি খনন করেছিলেন। সেই গর্ত ভরাটও করেছিলেন; কিন্তু বর্ষায় মাটি বসে গিয়ে নতুন করে গর্ত সৃষ্টি হয়। মায়ের সঙ্গে মাঠে গিয়ে শিশুটি সেই গর্তে পড়ে যায়।

শিশুটিকে উদ্ধারে গতকাল বেলা আড়াইটার দিকে অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। একে একে যোগ দেয় আটটি ইউনিট। মূল গর্তের পাশ থেকে কেটে শিশুটিকে উদ্ধারের জন্য গতকাল সন্ধ্যা থেকে এক্সকাভেটর (খননযন্ত্র) দিয়ে খননকাজ শুরু করা হয়। ৪৫ ফুট গভীর পর্যন্ত খনন করে শিশুটিকে উদ্ধার করা হয়।

শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে শূন্যে তুলে আছাড় দিলেন সহপাঠীর অভি…
  • ০১ অক্টোবর ২০২৬
ফিফা আসিয়ান কাপ: প্রথমার্ধেই বাংলাদেশের জালে ৬ গোল
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধান শিক্ষকের কারসাজি, সাদা কাগজে ২৯ লাখ টাকা ব্যয়ের ভাউচ…
  • ০১ অক্টোবর ২০২৬
টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী আটক
  • ০১ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক নতুন নিয়ম
  • ০১ অক্টোবর ২০২৬
নগদ লিমিটেডে চাকরি, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬