৩৫ ফুট গভীর নলকূপের পাইপে আটকা দুই বছরের শিশু, জীবিত উদ্ধারের চেষ্টা

১০ ডিসেম্বর ২০২৫, ০৬:০৬ PM
শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছে ফায়ার সার্ভিস

শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছে ফায়ার সার্ভিস © সংগৃহীত

রাজশাহীতে পরিত্যক্ত একটি গভীর নলকূপের পাইপে আটকা পড়েছে দুই বছরের শিশু। তাকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস। আজ বুধবার (১০ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে এ ঘটনা ঘটে।

শিশুটির নাম মো. স্বাধীন। তার বাবার নাম রাকিব। সে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামের বাসিন্দা।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বুধবার দুপুরে বাড়ির পাশে থাকা পরিত্যক্ত গভীর নলকূপের পাইপের ভেতর অসাবধানতাবশত পড়ে যায় শিশু স্বাধীন। পরিত্যক্ত সেই গভীর নলকূপের মালিক তাহের। তিনি একই এলাকার বাসিন্দা। স্থানীয়দের বরাতে জানা গেছে, দীর্ঘদিন ধরে নলকূপটি অকেজো অবস্থায় পড়ে ছিল।

ওসি আরও জানান, শিশুটি জীবিত উদ্ধার করতে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনার পরপরই তানোর ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান শুরু করে।

ফায়ার সার্ভিসের কর্মীরা ধারণা করছেন, শিশুটি এখনো জীবিত রয়েছে। উদ্ধার তৎপরতা আরও জোরদার করতে চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি বিশেষায়িত উদ্ধারকারী দল তানোরে যোগ দিচ্ছে।

পরিত্যক্ত নলকূপটির ব্যাস পাঁচ ফুট। এটি প্রায় ৩৫ ফুট গভীর। শিশুটি কিছুক্ষণ আগেও সাড়া দিয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এখন তাকে সেখানে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।

ওসি বলেন, শিশুটিকে মাটি খুঁড়ে বের করতে হবে। এটি খুব কঠিন কাজ। তারপরও তাকে উদ্ধার করে আনার জন্য ফায়ার সার্ভিসের কর্মী এবং আমরা সর্বাত্মক চেষ্টা করছি।

কেমোথেরাপি নেওয়ার ১১ বছর পর জানা গেল ক্যান্সারই ছিল না সেই …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শ্যামলীর টিবি হাসপাতাল হচ্ছে যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাজনৈতিক নেতাদের হাতেই ফিরছে ম্যানেজিং কমিটির সভাপতির পদ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদশ, আবেদন ৩০ সেপ্টেম্বর পর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
গ্যাস সংকট মোকাবিলায় খনন হচ্ছে ১৫০ কূপ: মাহ্দী আমিন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকে আগের অবস্থায় ফিরবে: প্রধা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now