রুয়েটে চাকরি ক্ষেত্রে এআইয়ের সম্ভাবনা-বিষয়ক সেমিনার ও জব ফেয়ার অনুষ্ঠিত

১০ ডিসেম্বর ২০২৫, ০৫:১৮ PM
রুয়েটের অডিটরিয়ামে সেমিনারে বক্তারা

রুয়েটের অডিটরিয়ামে সেমিনারে বক্তারা © টিডিসি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) জব ফেয়ার ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) রুয়েটের শহীদ মিনার প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক জব ফেয়ার উদ্বোধন করেন।

বিডিসেট ও রুয়েটের যৌথ আয়োজনে ‘এআই-পাওয়ার্ড ইমপ্লয়মেন্ট অপারচুনিটিজ-ক্যারিয়ার এক্সপো ২০২৫’ শীর্ষক মেলায় দেশের স্বনামধন্য ১৮টি প্রতিষ্ঠান রাজশাহীতে অবস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে তাদের সিভি গ্রহণ করে। আইসিটি ডিভিশন ও বাংলাদেশ হাইটেক পার্ক এই আয়োজনে সহযোগিতা করছে। দেশব্যাপী আয়োজিত এই মেলার মাধ্যমে এক লাখ শিক্ষিত ও দক্ষ তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।  

রুয়েটের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও আহছানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সিভি নিয়ে মেলায় অংশ নেয়। মেলায় সিভি গ্রহণের পাশাপাশি শিক্ষার্থীদের কর্মসংস্থানের বিষয়ে নানা প্রশিক্ষণ দেয়া হয়। এর মধ্যে রয়েছে সিভি লেখা, প্রতিষ্ঠানের ধরন ও চাহিদা বুঝে সিভি তৈরি করা।

এদিকে মেলার পাশাপাশি ‘চেঞ্জিং জব অপারচুনিটিজ ইন দ্যা এজ অব এআই অ্যান্ড রোবোটিকস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। রুয়েটের অডিটোরিয়ামে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। তিনি কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের উদ্যোগগুলো তুলে ধরেন।

বিশেষ অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন, ‘চ্যালেঞ্জ ছাড়া কোনো ভালো সুযোগ তৈরি হয় না। আমাদের প্রকৌশল শিক্ষায় এআইয়ের প্রভাবে যেভাবে জব সেক্টর পরিবর্তিত হচ্ছে তার সঙ্গে আমাদের তাল মিলিয়ে চলতে শিখতে হবে। নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।’

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. রোকোনুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডিসেট প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ জিয়াউর রহমান।

দেশের প্রায় অর্ধেকই তরুণ, কর্মক্ষমদের প্রায় ৪ কোটি এখনো কর্…
  • ১৫ জুলাই ২০২৬
প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
  • ১৫ জুলাই ২০২৬
এইচএসসির পাঁচ বিষয়ের পরীক্ষা শুরু, দুপুরে ‘লংমার্চ’ কর্মসূচ…
  • ১৫ জুলাই ২০২৬
শাবিপ্রবিতে ব্যবসায় প্রশাসন বিভাগের রি-ইউনিয়ন জানুয়ারিতে
  • ১৫ জুলাই ২০২৬
সুস্থ থাকতে পুরুষদের খাদ্যতালিকায় যেসব বিষয়ে সতর্ক থাকা জরু…
  • ১৫ জুলাই ২০২৬
রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence