দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

০৯ ডিসেম্বর ২০২৫, ১১:৪৬ PM
দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর © সংগৃহীত

ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রবিউল ইসলাম (৬০) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। নিহত রবিউল ইসলাম মাগুরার শালিখা উপজেলার শাপাটি গ্রামের বজলুর রহমানের ছেলে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত ৯টার দিকে ঝিনাইদহ শহরের মার্কাস মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

পঞ্চগড় থেকে বালুবোঝাই একটি ট্রাক যশোরের দিকে যাচ্ছিল। পথে ঝিনাইদহ শহরের মার্কাস মসজিদের সামনে পৌঁছালে মাগুরা থেকে ছেড়ে আশা অপর একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে রবিউল ইসলাম গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানিয়েছেন, ঝিনাইদহ-যশোর মহাসড়কের বেহাল অবস্থার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এভাবে মৃত্যুর মিছিল চলতে থাকবে কি না তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

ঝিনাইদহ সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক হামিদুর রহমান বেলাল বলেন, রবিউল ইসলাম হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃতুঞ্জয় বিশ্বাস জানিয়েছেন, দুইটি ট্রাক বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে এবং সঠিক তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, অতঃপর...
  • ১৫ অক্টোবর ২০২৬
১০০ একরের পুরো ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পন…
  • ১৫ অক্টোবর ২০২৬
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড দিলেন…
  • ১৫ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে বিশ্বসেরা ৪০ টিমকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন চুয…
  • ১৫ অক্টোবর ২০২৬