পূবাইলে ফ্ল্যাট থেকে স্কুল শিক্ষিকার পচাগলা মরদেহ উদ্ধার

০৭ ডিসেম্বর ২০২৫, ১২:১৯ AM
মৃত শিক্ষিকা

মৃত শিক্ষিকা © সংগৃহীত

গাজীপুরের পূবাইল থানার মাজুখান এলাকার ফাল্গুনী টাওয়ারের একটি আবাসিক ফ্ল্যাট থেকে সাহানা বেগম (৫৮) নামে নিখোঁজ এক স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ১২টা ৩৫ মিনিটে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
 
পুলিশ সূত্রে জানা যায়, সাহানা বেগম প্রায় চার বছর ধরে টাওয়ারটির দ্বিতীয় তলায় একা থাকতেন। তিনি কালীগঞ্জ উপজেলার ভাটিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। তার স্থায়ী ঠিকানা ঢাকার রামপুরা বনশ্রী এলাকায়।
 
পরিবারের সদস্যরা জানান, ৩০ নভেম্বর বিকেল ৫টার দিকে তিনি বোন আফরোজা সুলতানা রোজির সঙ্গে হোয়াটসঅ্যাপে সর্বশেষ যোগাযোগ করেন। এরপর থেকে আর কারও সঙ্গে ফোন বা বার্তা আদান–প্রদান হয়নি। কয়েক দিন ধরে দরজা না খোলা ও কোনো সাড়া না মেলায় সন্দেহ হলে বাড়ির মালিক সমিতির সদস্য মো. শহিদুল হক বৃহস্পতিবার রাত ১১টার দিকে পূবাইল থানা পুলিশকে বিষয়টি জানান।
 
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের ছেলে উপস্থিত থাকা অবস্থায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। খাটের ওপর পাওয়া দেহটি অনেকটাই পচে গিয়েছিল। ধারণা করা হচ্ছে বোনের সঙ্গে কথা বলার কিছুক্ষণ পরই কোনো একসময় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
 
পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে মনে হলেও নিশ্চিত হওয়ার জন্য মরদেহটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
পূবাইল থানার সেকেন্ড অফিসার এসআই নাজমুল হক বলেন, 'ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের ফলাফল পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।'

টঙ্গীতে মাদক কারবারের বিরোধে যুবককে কুপিয়ে হত্যা
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে সারের গোডাউনে অভিযান, ছয় ব্যবসায়ীকে জরিমানা
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
৩ দফায় দেশের বাজারে সোনার দামে বড় পতন, আজ ভরি কত?
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির হলে গাঁজা সেবন, সরঞ্জামসহ ৫ শিক্ষার্থীকে হাতেনাতে ধরল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
সন্ধ্যায় বাড়ি থেকে বের হন আকিব, ফিরলেন লাশ হয়ে
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬