মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে গোপালগঞ্জে কর্মবিরতি

৩০ নভেম্বর ২০২৫, ০৪:৫৪ PM
১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে গোপালগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে গোপালগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি © টিডিসি

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ঘোষিত ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে গোপালগঞ্জে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে কর্মরত টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত তারা নিজ নিজ কর্মস্থলে অবস্থান নেন।

গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একযোগে এই কর্মসূচিতে অংশ নেন সংশ্লিষ্টরা। জরুরি সেবা চালু থাকলেও অন্যান্য সেবায় ব্যাহত হওয়ায় সেবা নিতে আসা রোগীরা পড়েন চরম ভোগান্তিতে।

আন্দোলনকারীরা জানান, সারাদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন। অন্যান্য ডিপ্লোমা কোর্সধারী যেমন ডিপ্লোমা প্রকৌশলী, নার্স ও কৃষিবিদরা ইতোমধ্যে ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত হলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের প্রাপ্য গ্রেড এখনো বাস্তবায়িত হয়নি।

তাদের দাবি, ১০ম গ্রেড সংক্রান্ত ফাইলটি বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। বারবার উপস্থাপন, দাপ্তরিক যোগাযোগ ও সব ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হলেও আমলাতান্ত্রিক জটিলতা ও অনীহার কারণে বিষয়টি দীর্ঘসূত্রিতায় ভুগছে।

একই সঙ্গে তারা জানান, দাবি পূরণ না হলে আগামী ৩ ডিসেম্বর সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি এবং ৪ ডিসেম্বর পূর্ণদিবস কর্মবিরতিসহ ‘শাটডাউন’ কর্মসূচি পালন করা হবে।

এ অবস্থায় দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।

শারিরীক প্রতিবন্ধীদের জন্য সাকিরুল হুইলচেয়ার নজর কাড়ল ইনোভে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চরম পর্যায়ে এল নিনো, খরা ও দাবানলের মুখে পড়তে যাচ্ছে বাংলাদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে সায়েন্স ক্লাবের ওয়েবসাইটের শুভ উদ্বোধন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‎জাবি অধ্যাপক জামাল উদ্দিনকে জড়িয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদ শি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ার ২০২৬-এ চ্যাম্পিয়ন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9