জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের নেতা, মুক্তিযোদ্ধাদের নেতা: এ্যানি

২৮ নভেম্বর ২০২৫, ০৬:২৭ PM
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি © টিডিসি

বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘পাকবাহিনীর বিরুদ্ধে আমাদের দামাল ছেলেদের যুদ্ধ করতে হয়েছে। এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন জিয়াউর রহমান। তিনি স্বাধীনতার ডাক দিয়েছেন চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে। রেডিওতে ঘোষণা দিয়েছেন- যার যা কিছু হাতে আছে সবাই যুদ্ধে নেমে পড়েন। পাকিস্তানের বিরুদ্ধে আমরা এক এবং ঐক্যবদ্ধ থাকব। যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছেন। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের নেতা, মুক্তিযোদ্ধাদের নেতা। রণাঙ্গনে অস্ত্র হাতে যুদ্ধ করে নেতৃত্ব দিয়েছেন বাংলার দামাল ছেলেদের নিয়ে।’

শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে নারী ভোটারদের নিয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, সৌদি আরবে লোকজন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নামে সুনাম করে। আর শেখ হাসিনাকে বলে ‘কাজ্জাব’। মানে হাসিনা মিথ্যাবাদী।’ তারা বলে সেই দেশে জিয়াউর রহমান হচ্ছে মুসলিম উম্মাহর নেতা। জিয়াউর রহমান দেশে-বিদেশে জনপ্রিয় নেতা ছিলেন।

তিনি বলেন, ‘ছাত্ররাজনীতি করতে গিয়ে বহু জেল খেটেছি। আমার কপালে গুলি করেছে। আমার বাড়ি ভাঙচুর করেছে। আমার দুই ছেলের ওপর অত্যাচার করছে। পুলিশ হামলা করেছে। আমার বাড়িতে গিয়ে গ্রেপ্তার করে পিটাইতে পিটাইতে থানায় নিয়েছে। এরপরও আমি মাথা নত করি নাই। আমি অন্যায়ের কাছে মাথা নত করার মতো লোক নই।’

 এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান, আবুল হাশেম, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা ওলামা দলের সভাপতি শাহ মো. এমরান, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার ও সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া প্রমুখ।

আন্তর্জাতিক নারী দিবসের স্পটলাইটে বাংলাদেশের শ্রেয়া ঘোষ
  • ০৭ আগস্ট ২০২৬
মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
  • ০৭ আগস্ট ২০২৬
ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার
  • ০৭ আগস্ট ২০২৬
মাদক সেবনের সময় ৩ যুবক আটক, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
  • ০৭ আগস্ট ২০২৬
আর্জেন্টিনা জাতীয় দলে কত দিন খেলবেন মেসি—জানালেন তাপিয়া
  • ০৭ আগস্ট ২০২৬
সাতসকালে সড়কে ঝরল ১৬ জনের প্রাণ
  • ০৭ আগস্ট ২০২৬