নীলফামারীতে পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু

১৫ নভেম্বর ২০২৫, ০৫:৪৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নীলফামারীতে কলেজ পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা এলাকায় গভীর শোকের সঞ্চার করেছে। নিরাপত্তাহীন পুকুরঘাট নিয়ে স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগও নতুন করে সামনে এসেছে এই মৃত্যু দুর্ঘটনার পর।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে কলেজ ক্যাম্পাস সংলগ্ন পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশুর পরিচয় হলো উকিলের মোড়ের বিসমিল্লাহ কম্পিউটার ল্যাব এর মালিক মাসুদ ইসলামের ছোট মেয়ে এবং অন্যজন সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার মতিউর রহমানের মেয়ে। দুটি পরিবারই উকিলের মোড় ময়দানের সামনে ভাড়া বাসায় বসবাস করতেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, বিকেলে খেলতে খেলতে দুই শিশু কলেজ পুকুরে গোসল করতে নামে। দীর্ঘক্ষণ শিশুদের না পেয়ে পরিবারের সদস্য ও এলাকাবাসী পুকুরে ও আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে। বেশ প্রচেষ্টার পর দুই শিশুকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মর্মান্তিক এ ঘটনায় কলেজ ক্যাম্পাস থেকে উকিলের মোড় পর্যন্ত এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দুই পরিবারই আহাজারিতে বারবার ভেঙে পড়ছেন।

স্থানীয়দের অভিযোগ, কলেজ পুকুরে কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই এবং পুকুরের চারপাশে বাউন্ডারি বা সতর্কীকরণ সাইনবোর্ড না থাকায় যেকোনো সময় দুর্ঘটনার ঝুঁকি থাকে। তারা কলেজ কর্তৃপক্ষের প্রতি পুকুর এলাকায় নিরাপত্তা বেষ্টনী স্থাপন, প্রবেশ নিয়ন্ত্রণ এবং সতর্কীকরণ ব্যবস্থা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে কলেজের এক কর্মকর্তা বলেন, ‘এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। আশা করি ভবিষ্যতে এমন ঘটনা রোধে কলেজ প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে।’

এদিকে সদর উপজেলা ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করি। দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলেও তাদের আর বাঁচানো সম্ভব হয়নি।’

ধস্তাধস্তি করা শিক্ষক দম্পতিকে একই উপজেলার দুই প্রান্তে বদলি
  • ১৮ অক্টোবর ২০২৬
অসুস্থ হয়েও ছুটি পাননি, কাজের টেবিলেই নিভল সুমির জীবন; সিসি…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত
  • ১৮ অক্টোবর ২০২৬
খোঁজ নেই মাভাবিপ্রবির নাহিদসহ স্ত্রী-সন্তানদের, নেই হতাহতদে…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, এখনো শনাক্ত হয়নি ছাত্রদল…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬