ফেনীতে একদিনে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

১২ নভেম্বর ২০২৫, ০৩:১০ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ফেনীর সোনাগাজীতে পৃথক স্থানে একদিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) উপজেলার আমিরাবাদ, মঙ্গলকান্দি ও চর মজলিশপুর ইউনিয়নের পৃথক স্থানে এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে ইসরাত জাহান (৩), মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের শাহিন হোসেনের ছেলে আয়ান হোসেন (৪) ও চর মজলিশপুর ইউনিয়নের চর গোপালগাঁও গ্রামের মোজাম্মেল হকের ছেলে জোহান মাহবির (৪)।

এদিন পানিতে ডুবে গেলেও সোনাগাজী পৌরসভার চরগনেশ এলাকার মাঈন উদ্দিনের আড়াই বছর বয়সী ছেলে রিফাত হোসেন প্রাণে বেঁচে যায়। বর্তমানে সে আশঙ্কামুক্ত রয়েছে বলে জানান তার পরিবার।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুরা খেলাধুলার সময় অসাবধানতাবশত বাড়ির পাশে পুকুর ও জলাশয়ে পড়ে যায়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির পর তাদের উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত ডা. ইকবাল হোসেন বলেন, মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থান থেকে পানিতে ডুবে যাওয়া চার শিশুকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে তিনজনকে মৃত ঘোষণা করা হয়েছে। জীবিত এক শিশুকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, শিশু মৃত্যুর ঘটনায় থানায় কোনো অভিযোগ বা ডায়েরি হয়নি। তবে চর মজলিশপুর ইউনিয়নের চর গোপালগাঁও এলাকায় এক শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9