নদীতে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু, নিখোঁজ ২

৩১ অক্টোবর ২০২৫, ০৯:১৮ PM
নদীর পাড়ে স্থানীয় লোকজনের ভিড়

নদীর পাড়ে স্থানীয় লোকজনের ভিড় © টিডিসি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ঝিনাই নদীতে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ানি আমতলী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো দুই শিশু নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে স্থানীয় পাঁচ শিশু নদীতে গোসল করতে নামে। দীর্ঘ সময় পার হলেও তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে একজন ছেলে ও দুই মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করে। 

মারা যাওয়া তিন শিশু হলো পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম, প্রথম শ্রেণির শিক্ষার্থী আবু হাসান ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নরিন। মরিয়ম ও আবু হাসানের পিতা দুদু মিয়া সিঙ্গাপুর প্রবাসী বলে জানা গেছে। তাদের বাড়ি মাদারগঞ্জ উপজেলার চরভাটিয়ান গ্রামে।

এদিকে এখনো নিখোঁজ দুই শিশুর সন্ধানে ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

স্থানীয় বাসিন্দারা আব্দুর রহিম জানান, ঝিনাই নদীর ওই অংশে স্রোত অত্যন্ত প্রবল থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা নদীপাড়ে নিরাপত্তা ব্যারিকেড স্থাপন ও সতর্কতামূলক সাইনবোর্ড দেওয়ার দাবি জানিয়েছেন।

ধস্তাধস্তি করা শিক্ষক দম্পতিকে একই উপজেলার দুই প্রান্তে বদলি
  • ১৮ অক্টোবর ২০২৬
অসুস্থ হয়েও ছুটি পাননি, কাজের টেবিলেই নিভল সুমির জীবন; সিসি…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত
  • ১৮ অক্টোবর ২০২৬
খোঁজ নেই মাভাবিপ্রবির নাহিদসহ স্ত্রী-সন্তানদের, নেই হতাহতদে…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, এখনো শনাক্ত হয়নি ছাত্রদল…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬