ময়মনসিংহে নদীতে ডুবে যুবকের মৃত্যু

২৮ আগস্ট ২০২৫, ০৯:২২ PM , আপডেট: ২৯ আগস্ট ২০২৫, ১১:২২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে নদীতে মাছ শিকার করতে গিয়ে পানিতে ডুবে রাকিব মিয়া (২০) নামের এক যুবক মারা গেছেন।বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে উপজেলার যশরা ইউনিয়নের তাল এলাকায় শীলা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত রাকিব মিয়া মৃত আতাহার আলীর ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই এলাকার আরেক যুবকের সঙ্গে সকালে শিলা নদীতে মাছ ধরতে যান রাকিব। নদীতে নামার কিছুক্ষণ পর তাকে পানিতে ডুবে যেতে দেখে আশপাশের লোকজন চিৎকার করতে থাকেন। কিছুক্ষণ পর এলাকাবাসী নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া বলেন, নদীতে মাছ ধরতে গিয়ে একজনের মৃত্যুর বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

৯৩ বছর বয়সে মারা গেলেন আজাদ কাশ্মীরের সাবেক প্রেসিডেন্ট রাজ…
  • ০৮ নভেম্বর ২০২৬
বরিশালে হত্যাকাণ্ডের পর অভিযুক্তদের বসতঘরে অগ্নিসংযোগ, আটক ৩
  • ০৮ নভেম্বর ২০২৬
ঢাবি থেকে মাইগ্রেশন করা অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীদের…
  • ০৮ নভেম্বর ২০২৬
দেশের সব স্কুলে আয়োজন করতে হবে আর্ট এক্সিবিশেন, থাকছে ফ্রি …
  • ০৮ নভেম্বর ২০২৬
হেনরি ডুনান্ট মুট কোর্ট প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চ্য…
  • ০৮ নভেম্বর ২০২৬
প্রধান বিচারপতির অবসরের বয়স কমিয়ে ৬৫ করার প্রস্তাব দেবেন স্…
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950