ব্রাহ্মণবাড়িয়ায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

০৯ আগস্ট ২০২৫, ০৯:৪৩ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০২:২৯ PM
নিহত দুই শিশুর মরদেহ

নিহত দুই শিশুর মরদেহ © টিডিসি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাক-লংগন নদীতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার গোয়ালনগর ইউনিয়নের কদমতলী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো জুনায়েদ মিয়ার মেয়ে তানিশা মনি (৫) ও দুলাল মিয়ার মেয়ে তাবাসসুম (৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে দুই শিশু বাড়ির পাশের দোকান থেকে ঝালমুড়ি খেয়ে কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঘাটলায় বসে ছিল। কিছুক্ষণ পর নদী দিয়ে যাওয়া একটি নৌকার যাত্রীরা পানিতে কিছু ভাসতে দেখে এগিয়ে যান এবং দুই শিশুর নিথর দেহ উদ্ধার করেন।

স্থানীয় বাচ্চু মিয়া বলেন, ‘সন্ধ্যার দিকে নদীতে ভাসমান অবস্থায় দুই শিশুকে দেখতে পাই। পরে সবাই মিলে তাদের তীরে তুলে আনি, কিন্তু ততক্ষণে তারা মারা গেছে।’

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে অসাবধানতাবশত তারা নদীতে পড়ে যায়।

সমাজসেবায় অবদানের স্বীকৃতি, ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্…
  • ১৮ অক্টোবর ২০২৬
জিম্বাবুয়ের সঙ্গে লজ্জাজনক হারের পর ব্যাটারদের দুষলেন তাসকিন
  • ১৮ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয়ে ৭৪ শতাংশ শিক্ষার্থী র‍্যাগিংয়ের শিকার
  • ১৮ অক্টোবর ২০২৬
হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা, অ্যাকাউন্ট ছাড়াই গ্রুপ কলে যুক্ত …
  • ১৮ অক্টোবর ২০২৬
মেসির জাদুকরি ড্রিবলিং, ৪ মিনিটে দুই গোল করে জেতালেন ইন্টার…
  • ১৮ অক্টোবর ২০২৬
সাংবাদিক আলিফ হত্যা মামলায় এক সন্দেহভাজন গ্রেপ্তার
  • ১৮ অক্টোবর ২০২৬