নেত্রকোনায় নদীতে ডুবে যুবকের মৃত্যু

০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় পানিতে ডুবে মো. মিজানুর রহমান (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে জেলার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নস্থ বোয়ালি বাজার সংলগ্ন জিয়াখড়া নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, খালিয়াজুরী থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ হেফাজতে নেয়। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ নিজ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

মৃত মো. মিজানুর রহমান খালিয়াজুরী উপজেলার বোয়ালি পূর্ব পাড়া গ্রামের রমজান আলীর ছেলে।

খুতবায় হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি
  • ০১ নভেম্বর ২০২৬
সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলেই গ্রেপ্তা…
  • ০১ নভেম্বর ২০২৬
টাকার বিনিময়ে আ. লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু…
  • ০১ নভেম্বর ২০২৬
পুকুরে লংমার্চের বাস, নিহত ১
  • ৩১ অক্টোবর ২০২৬
‘হুজুর, ঐ এ প্লাস আপনাদের দিলাম, পানিতে গুলে খান’— নকলের অভ…
  • ৩১ অক্টোবর ২০২৬
শ্রীলংকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান
  • ৩১ অক্টোবর ২০২৬