রোহিঙ্গাদের বৈধ সিম কার্ড দিচ্ছে সরকার

১০ নভেম্বর ২০২৫, ০৫:১৭ PM
বিতরণ কার্যক্রমের উদ্বোধন

বিতরণ কার্যক্রমের উদ্বোধন © সংগৃহীত ছবি

রোহিঙ্গাদের মধ্যে প্রথমবারের মতো বৈধ সিম কার্ড বিতরণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। এতে করে দীর্ঘদিন ধরে অবৈধ সিম ব্যবহারের মাধ্যমে সংঘটিত অপরাধমূলক কর্মকাণ্ড ও অনৈতিক কার্যক্রম কমবে বলে আশা করা হচ্ছে।

আজ সোমবার (১০ নভেম্বর) কক্সবাজারের উখিয়ার ১৮ নং রোহিঙ্গা ক্যাম্পে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (RRRC) কার্যালয়ের উদ্যোগে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ইউনাইটেড কাউন্সিল অব রোহাং (UCR)-এর নির্বাচিত সভাপতি ও নির্বাহী কমিটির সদস্যদের হাতে প্রথম বৈধ টেলিটক সিম কার্ড তুলে দেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে প্রমোশন-মানোন্নয়নে নতুন নিয়ম চালু

আরআরআরসি সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে শরণার্থী শিবিরগুলোতে ১০ হাজার সিম কার্ড বিতরণ করা হবে। পরবর্তী ধাপে ধীরে ধীরে এই সংখ্যা আরও বাড়ানো হবে।

অনুষ্ঠানে কমিশনার মিজানুর রহমান বলেন, “রোহিঙ্গাদের বর্তমানে ব্যবহৃত সব অবৈধ সিম কার্ড সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। কেবল বৈধ সিম ব্যবহারের অনুমতি দেওয়া হবে। এটি আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং অবৈধ সিমের অপব্যবহার রোধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

তিনি আরও বলেন, সরকার রোহিঙ্গাদের তথ্যপ্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে একটি সুশৃঙ্খল ব্যবস্থা তৈরি করতে চায়, যাতে তাদের যোগাযোগ কার্যক্রম নিয়ন্ত্রিত ও নিরাপদ থাকে।

ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি থেকে অব্যাহতি চাইলেন জামায়াত নেতা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এমবাপ্পের পেনাল্টি মিস, মৌসুমের প্রথম হারের দেখা পেল রিয়াল …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ফ্যামিলি কার্ডের প্রলোভনে টাকা আদায়ের অভিযোগ, যুবক গ্রেপ্তার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভারত-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬