টেকনাফে মালয়েশিয়ায় পাচারকালে নারী-শিশুসহ ২৬ রোহিঙ্গা উদ্ধার

২৯ অক্টোবর ২০২৫, ০৭:২৪ PM
নারী-শিশুসহ ২৬ রোহিঙ্গা উদ্ধার

নারী-শিশুসহ ২৬ রোহিঙ্গা উদ্ধার © সংগৃহীত

টেকনাফের বাহারছড়ায় মালয়েশিয়ায় পাচারকালে নারী ও শিশুসহ ২৬ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। বুধবার (২৯ অক্টোবর) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বিপুলসংখ্যক ব্যক্তি টেকনাফের বাহারছড়ার জুম্মাপাড়া আব্দুল আলীর ঘাট সংলগ্ন সমুদ্র এলাকায় ১টি সাম্পান বোটে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, গত ২৮ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে অভিযানিক দল মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বোটে থাকা ২৬ জন রোহিঙ্গাকে উদ্ধার করে। 

আরও পড়ুন: নারী কর্মীদের ওপর বিএনপির হামলা মানবাধিকারের লঙ্ঘন: জামায়াত সেক্রেটারি

উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় গমনে উদ্বুদ্ধ করে সাগর পথে পাচারের পরিকল্পনা করছিল।

অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তাদের আটকের নিমিত্তে কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে। তিনি আরও বলেন, মানবপাচার রোধে বাংলাদেশ কোস্টগার্ড এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে।

চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬
ব্রোঞ্জ জিততে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য ১৬৬
  • ০৩ অক্টোবর ২০২৬
ফ্রান্সকে রুখে দিল ইতালি
  • ০৩ অক্টোবর ২০২৬