ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল যুবকের

০২ নভেম্বর ২০২৫, ০৫:২১ PM
ফেনী জেনারেল হাসপাতালের মর্গের সামনে স্বজনদের অপেক্ষা। (ইনসেটে নিহত মেহেদী হাসান)

ফেনী জেনারেল হাসপাতালের মর্গের সামনে স্বজনদের অপেক্ষা। (ইনসেটে নিহত মেহেদী হাসান) © সংগৃহীত

ফেনীর ছাগলনাইয়ায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২ নভেম্বর) সকালের দিকে উপজেলার পুরাতন মুহুরীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ওই যুবকের নাম মেহেদী হাসান (২৪)। তিনি ময়মনসিংহের গৌরীপুর এলাকার সুরুজ আলীর ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, নিহত মেহেদী হাসান ১০-১২ জন বন্ধুর সঙ্গে চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় ঘুরতে যাচ্ছিলেন। তারা রাজধানীর কমলাপুর থেকে চট্টগ্রামগামী একটি মেইল ট্রেনের ছাদে ওঠেন। ট্রেনটি ছাগলনাইয়ার মুহুরীগঞ্জ এলাকায় পৌঁছালে মেহেদী চলন্ত ট্রেন থেকে অসাবধানতাবশত পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে দুপুরের দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।  
 
নিহতের বন্ধু শান্ত বলেন, ‘আমরা সীতাকুণ্ড ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনে রওনা দিই। ফেনী আসার পর মেহেদী ট্রেনের ছাদে উঠে প্রাকৃতিক দৃশ্য দেখতে চায়। কিছুক্ষণ পর শুনি ট্রেন থেকে কেউ পড়ে গেছে। আমরা তখন ট্রেনের ভেতরেই ছিলাম। মেহেদীকে কল দিলে কোনো সাড়া পাইনি। পরে জানতে পারি, ট্রেন থেকে পড়ে যাওয়া ব্যক্তিটি আমার বন্ধু মেহেদীই ছিল।’

এ ব্যাপারে ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান বলেন, চট্টগ্রামগামী একটি চলন্ত মেইল ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিচয় শনাক্তের পর ইতোমধ্যে তার পরিবারকে জানানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনসিপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতি-মারামারি
  • ১৩ নভেম্বর ২০২৬
তুরস্কে ড্রোন উড়াবে চুয়েট, এক লক্ষ টাকা অনুদান জেলা প্রশা…
  • ১৩ নভেম্বর ২০২৬
চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ স…
  • ১৩ নভেম্বর ২০২৬
আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি, পাবেন যারা
  • ১৩ নভেম্বর ২০২৬
মুসলিম দেশগুলোর অনুরোধে ইরানে হামলা স্থগিত রেখেছি: ট্রাম্প
  • ১৩ নভেম্বর ২০২৬
ধমক দেওয়া সেই সৈন্যকেই এবার পুরস্কৃত করলেন পিট হেগসেথ 
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950