শিয়ালের কামড়ে আহত ২২ জন, চার গ্রামে আতঙ্ক

৩০ অক্টোবর ২০২৫, ১০:১৪ PM
শেরপুর জেলা সদর হাসপাতাল

শেরপুর জেলা সদর হাসপাতাল © সংগৃহীত

শেরপুরের গাজীরখামার ইউনিয়নের চারটি গ্রামে একটি পাগলা শিয়ালের তাণ্ডবে ২২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন গ্রামে ছড়িয়ে পড়ে শিয়ালটির কামড়ে তাদের আহত করে। পরে স্থানীয়রা শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেললেও চার গ্রামজুড়ে এখনো আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় লোকজন জানান, শিয়ালটি প্রথমে দিকপাড়া গ্রামে ৪ জনকে, এরপর গির্দ্দাপাড়া গ্রামে ১০ জনকে, তারপর নাকশি গ্রামে ৪ জনকে এবং সর্বশেষ পাঞ্জরভাঙ্গা গ্রামে ৪ জনকে কামড়ে আহত করে। পরে আহতদের দ্রুত উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়। 

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহত সবাইকে অ্যান্টি-র‌্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা চলছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার পর থেকে চারটি গ্রামজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় প্রশাসন থেকে মসজিদে মাইকিং করে সতর্কতা জারি করা হয়েছে।

গাজীরখামার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, শিয়ালটি পুরো গ্রামজুড়ে তাণ্ডব চালিয়েছে। বন বিভাগ ও প্রাণিসম্পদ অফিসে খবর দেওয়া হয়েছে যাতে আশপাশে আরও এমন প্রাণী থাকলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।

প্রাণিসম্পদ কর্মকর্তারা ধারণা করছেন, শিয়ালটি জলাতঙ্ক (র‌্যাবিস) রোগে আক্রান্ত ছিল। স্থানীয় জনগণকে কামড়প্রাপ্ত হলে তাৎক্ষণিকভাবে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক উম্মে সালমা আখি বলেন, ‘কিছুদিন ধরে হাসপাতালে কুকুর ও শিয়ালের কামড়ের রোগীর সংখ্যা বেড়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত ১৪ জন শিয়ালের কামড়ানোর রোগী পেয়েছি। আমরা সাধ্যমতো চিকিৎসা দিয়েছি। এ ছাড়া হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন রয়েছে।’

বৃত্তি-উপবৃত্তির টাকা সবার জন্য সমান নয়, প্রয়োজনে অনেকে বেশ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুর প্রকোপ: খুলনায় হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা দেখায় অবহেলাকারীরা জবাবদিহির আওতায় আসছেন: শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9