ময়মনসিংহে মেডিকেলে ডেঙ্গুতে বৃদ্ধার মৃত্যু

২৮ অক্টোবর ২০২৫, ০৪:৫৩ PM , আপডেট: ২৮ অক্টোবর ২০২৫, ০৪:৫৪ PM
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে © সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত হুসেন বানু (৬৩) নামের একজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাত একটার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

হুসেন বানু গাজীপুরের শ্রীপুর উপজেলার লোহাগাছ এলাকার বাসিন্দা তিনি একই এলাকার মৃত হোসেন আলীর মেয়ে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টায় হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন হুসেন বানু। এদিন দিবাগত রাত একটার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গত ২৪ ঘন্টায় ডেঙ্গু ওয়ার্ডে ৩৫ জন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে ডেঙ্গু ওয়ার্ডে ৮৪ জন ভর্তি রয়েছে। এরমধ্যে পুরুষ রয়েছে ৫৯ জন, নারী ২১ জন ও শিশু রয়েছে ৪ জন।

মাঈন উদ্দিন আরও বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ১ হাজার ৩৫৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসক ও নার্সরা আন্তরিকতার সঙ্গে চিকিৎসাসেবা দিচ্ছেন।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬