বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত স্কুলশিক্ষিকার মৃত্যু

০৮ জুলাই ২০২৫, ০৫:৩২ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৭:১৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

বরগুনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। সদর উপজেলার গুদিঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা হাসিনা বেগম (৪৫) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩১ জনে।

মঙ্গলবার (৮ জুলাই) জেলায় নতুন করে আরও ৮৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে বরগুনা সদরে ৬৩ জন, বামনায় ৮ জন, পাথরঘাটায় ৯ জন এবং বেতাগী ও তালতলীতে ২ জন করে শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬০৬ জনে।

বর্তমানে জেলায় চিকিৎসাধীন রয়েছেন ২২৪ জন রোগী। এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি ১৫০ জন। ইতোমধ্যে ৩ হাজার ৩৮২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

উপজেলার হিসাব  অনুযায়ী, বরগুনা সদরে ৩ হাজার ১৭৯ জন, পাথরঘাটায় ১৭৫ জন, বামনায় ১১৪ জন, তালতলীতে ৫৭ জন, আমতলীতে ৪৩ জন এবং বেতাগীতে ৩৮ জন আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন: লটারি নয়, লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তি নেওয়া দেশ সেরা ৪ কলেজে ভর্তির নিয়ম

ডেঙ্গুতে মারা যাওয়া ৩১ জনের মধ্যে ২৫ জনের বাড়ি বরগুনা সদরে, ৪ জন বেতাগীতে এবং ২ জন পাথরঘাটায়।

বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাজকিয়া সিদ্দিকাহ বলেন, ‘বর্তমানে ডেঙ্গু রোগীর চাপ ব্যাপকভাবে বেড়েছে। প্রতিনিয়ত নতুন রোগী আসছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি চিকিৎসা দিতে, তবে পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে।’

সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, দিন যত যাচ্ছে, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ততই বাড়ছে। কিছুতেই তা নিয়ন্ত্রণে আসছে না। চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জনসচেতনতার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং মশক নিধন কার্যক্রম জোরদার করা জরুরি।

ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় একযোগে ৪০ কারখানায় অভিযান, বাংলাদেশিসহ আটক ১১৯৬
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বাড়ানো বিএনপি সরকারের নির্লজ্জ দলীয়করণের অশুভ …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আড়ং, আবেদন ১৯ সেপ্টেম্বর পর্য…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ডেন্টিস্ট পরিচয়ে রোগীর চোয়াল ভেঙে দেওয়া কর্মচারীকে অব্যাহত…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সুন্দরগঞ্জে চরে পশু পালন: বিপদে খামারি, মিলছে না চিকিৎসা-ভ্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9